Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • অন্নপূর্ণার টাকা পেতে আজই আবেদন করুন! খুলে গেল পোর্টাল, জানুন পুরো প্রক্রিয়া
রাজ্য

অন্নপূর্ণার টাকা পেতে আজই আবেদন করুন! খুলে গেল পোর্টাল, জানুন পুরো প্রক্রিয়া

annapurna yojona
Email :2

অবশেষে চালু হল অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) অনলাইন আবেদন পোর্টাল। শুক্রবার রাত থেকেই আবেদন গ্রহণ শুরু হয়েছে। রাজ্য সরকারের নির্দিষ্ট পোর্টালে গিয়ে যোগ্য মহিলারা অনলাইনে আবেদন করতে পারবেন। মাসে ৩ হাজার টাকা আর্থিক সহায়তা পাওয়ার জন্য ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

পোর্টালে প্রবেশ করলে দুটি বিকল্প দেখা যাচ্ছে। একটি সাধারণ নাগরিক ও পরিবারের জন্য, অন্যটি সরকারি আধিকারিকদের জন্য। আবেদনকারীদের প্রথম বিকল্পটি নির্বাচন করতে হবে। এরপর নিজের জেলা নির্বাচন করে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরের মাধ্যমে ওটিপি যাচাই করে নিবন্ধন সম্পূর্ণ করতে হবে। তারপর আবেদনপত্র খুলে যাবে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে তা পূরণ করতে হবে (Annapurna Yojana)।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, একটি মোবাইল নম্বর ব্যবহার করে একজনই আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে ভোটার পরিচয়পত্রের নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে এবং তাঁরা সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাঁদের সেই তথ্যও ফর্মে উল্লেখ করতে হবে (Annapurna Yojana)।

আবেদনের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং আধারের সঙ্গে সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য প্রয়োজন হবে। পাশাপাশি আয় সংক্রান্ত নথি, রঙিন পাসপোর্ট মাপের ছবি এবং অন্যান্য ব্যক্তিগত তথ্যও জমা দিতে হবে। আবেদনপত্রে পরিবারের সকল সদস্যের আধার নম্বর, ভোটার পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ, মোবাইল নম্বর এবং ডিজিটাল রেশন কার্ডের তথ্য দিতে হবে (Annapurna Yojana)।

এছাড়াও পরিবারের সদস্যদের ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য, জমি রয়েছে কি না, জমির পরিমাণ, তিন বা তার বেশি পাকা ঘর রয়েছে কি না, জমির নথি ও নামজারির তথ্য জানাতে হবে। পরিবারের কারও নামে চার চাকার গাড়ি থাকলে তার নম্বর ও মডেলের তথ্যও দিতে হবে। স্বাস্থ্যবিমা, আয়কর, প্যান, ব্যবসা সংক্রান্ত তথ্য এবং পরিবারের সদস্যদের পেশার বিবরণও আবেদনে উল্লেখ করতে হবে।

রাজ্য সরকার চলতি মাসের শুরুতেই অন্নপূর্ণা যোজনার সূচনা করেছে। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। প্রকল্প চালুর প্রথম দিনেই লক্ষাধিক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হয়েছে। অনলাইন এবং অফলাইন— দুই মাধ্যমেই আবেদন করা যাবে। আগামী ৯০ দিন পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। এই সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে। নির্ধারিত সময় শেষ হওয়ার পর পুরনো প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে নতুন ব্যবস্থার আওতায় উপভোক্তাদের অন্তর্ভুক্ত করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts