Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • আগামীকালই ঢুকছে তিন হাজার টাকা! কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার অর্থ, জানাল রাজ্য
রাজ্য

আগামীকালই ঢুকছে তিন হাজার টাকা! কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার অর্থ, জানাল রাজ্য

suvendu Adhikari assembly edit
Email :1

আগামীকাল থেকেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) অর্থপ্রদান শুরু হচ্ছে। এই প্রকল্পের টাকা কতজন মহিলা পাবেন, তা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই নানা জল্পনা চলছিল। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, আগামীকাল এক কোটি ত্রিশ লক্ষেরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি তিন হাজার টাকা করে পাঠানো হবে।

এই উপলক্ষে বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের বিভিন্ন জেলার বহু মহিলা ওই অনুষ্ঠানে যোগ দেবেন। তাঁদের মধ্য থেকে কয়েকজনের হাতে প্রতীকীভাবে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

সরকারি সূত্রে জানানো হয়েছে, আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টেই সরাসরি টাকা পাঠানো হবে। কোনও মধ্যস্থতাকারী থাকবে না এবং অর্থপ্রদানে কোনও বিলম্বও হবে না (Annapurna Yojana)। ফলে নির্ধারিত সময়েই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।

অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) জন্য এখনও আবেদনপত্র জমা নেওয়া চলছে। রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে, শহর হোক বা গ্রাম, সমস্ত যোগ্য মহিলাকেই ধাপে ধাপে এই প্রকল্পের আওতায় আনা হবে। ফলে যাঁরা এখনও আবেদন করছেন, তাঁদের যোগ্যতা যাচাইয়ের পর ভবিষ্যতে তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন।

সরকারি তথ্য অনুযায়ী, জুন মাসে আটাশ লক্ষের বেশি মহিলা অন্নপূর্ণা যোজনার আওতায় তিন হাজার টাকা পেয়েছিলেন। এবার সেই সংখ্যা এক লাফে বেড়ে এক কোটি ত্রিশ লক্ষেরও বেশি হয়েছে। ফলে জুলাই মাসে রাজ্যের বিপুল সংখ্যক মহিলা এই প্রকল্পের আর্থিক সুবিধা পেতে চলেছেন (Annapurna Yojana)।

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিতে মহিলাদের মাসে তিন হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ধাপে ধাপে প্রকল্পের আওতা বাড়ানো হয়েছে। আগামীকাল এক কোটি ত্রিশ লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে অর্থ পৌঁছে যাওয়ার মধ্য দিয়ে সেই কর্মসূচির আরও বড় পর্ব শুরু হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts