Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • মাসে তিন হাজার টাকা! অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ শুরু, কী কী নথি লাগবে জানেন?
রাজ্য

মাসে তিন হাজার টাকা! অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ শুরু, কী কী নথি লাগবে জানেন?

annapurna yojona 1
Email :1

অন্নপূর্ণা যোজনাকে (Annapurna Yojana) ঘিরে রাজ্যজুড়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় মহিলাদের মধ্যে ফর্ম সংগ্রহের প্রবণতা বেড়েছে। অফলাইনের পাশাপাশি সোমবার থেকে অনলাইনেও আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের লক্ষ্য, দ্রুত আবেদন গ্রহণ করে যোগ্য উপভোক্তাদের মাসিক ভাতার আওতায় আনা।

সরকারি সূত্রে জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) জন্য সরাসরি সরকারি পোর্টাল থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাচ্ছে। আবেদনকারী নিজের সুবিধামতো বাংলা, ইংরেজি বা হিন্দি ভাষায় ফর্ম সংগ্রহ করতে পারবেন। এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে তা জমা দিতে হবে।

আবেদনপত্রে পরিবারের প্রধানের নাম, জন্মতারিখ, লিঙ্গ, আধার নম্বর, ডিজিটাল রেশন কার্ডের তথ্য, পরিবারের সদস্য সংখ্যা, ঠিকানা এবং যোগাযোগের তথ্য উল্লেখ করতে হবে (Annapurna Yojana) । পাশাপাশি পরিবারের প্রতিটি সদস্যের বিস্তারিত তথ্যও দিতে হবে।

এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, ভোটার পরিচয়পত্রের নম্বর, জাতিগত তথ্য, রেশন কার্ডের বিবরণ, বসতবাড়ির ধরন, জমির মালিকানা, যানবাহন সংক্রান্ত তথ্য, স্বাস্থ্যবিমা এবং আয়কর সংক্রান্ত তথ্যও জমা দিতে হবে। পরিবারের সদস্যদের প্যান কার্ডের তথ্যও আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে।

আবেদনকারীদের কর্মসংস্থান, শিক্ষাগত যোগ্যতা, সরকারি পেনশন পান কি না, কোনও সদস্য সরকারি বা রাজনৈতিক পদে রয়েছেন কি না, সেই তথ্যও দিতে হবে (Annapurna Yojana) । পাশাপাশি পরিবারের সদস্যরা অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না, তাও উল্লেখ করতে হবে।

ফর্মে শিশুদের স্কুল সংক্রান্ত তথ্য এবং টিকাকরণের তথ্যও চাওয়া হয়েছে। আবেদন যাচাইয়ের সময় কোনও অসঙ্গতি ধরা পড়লে আবেদন বাতিল হতে পারে। সে ক্ষেত্রে কারণ লিখিতভাবে জানানো হবে বলে প্রশাসনিক সূত্রে খবর (Annapurna Yojana) ।

সরকারের আশা, আগামী কয়েক দিনের মধ্যেই বিপুল সংখ্যক আবেদন জমা পড়বে। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ হলে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ভাতার অর্থ পৌঁছে দেওয়ার প্রক্রিয়াও শুরু হবে। আগামী তিন মাস পর্যন্ত আবেদন গ্রহণ চলবে বলে জানা গিয়েছে।

অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় ব্যাপক সাড়া মিলেছে। বহু মহিলা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে আগ্রহ দেখিয়েছেন। ফলে আগামী দিনে এই প্রকল্প রাজ্যের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা কর্মসূচি হয়ে উঠতে পারে বলে মনে করছে প্রশাসনিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts