Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • রাতের অন্ধকারে গণহত্যা! আফ্রিকার গ্রামে রক্তের হোলি, নিহত ২৯
বিদেশ

রাতের অন্ধকারে গণহত্যা! আফ্রিকার গ্রামে রক্তের হোলি, নিহত ২৯

nigeria army
Email :13

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ফের ভয়াবহ সন্ত্রাসের ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে এক খ্রিস্টান অধ্যুষিত গ্রামকে লক্ষ্য করে চালানো হয়েছে নৃশংস হামলা (Nigeria)। ঘুমন্ত গ্রামবাসীদের ওপর গুলিবর্ষণে অন্তত উনত্রিশ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার আদামাওয়া রাজ্যের গুইয়াকু গ্রামে (Nigeria)। রবিবার গভীর রাতে হঠাৎ করেই গ্রামে ঢুকে পড়ে সশস্ত্র জঙ্গিরা। ছোট ছোট দলে ভাগ হয়ে তারা পুরো গ্রাম ঘিরে ফেলে এবং একের পর এক বাড়িতে ঢুকে গুলি চালাতে শুরু করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেই সময় অধিকাংশ গ্রামবাসী ঘুমিয়ে ছিলেন। ফলে প্রতিরোধের কোনও সুযোগ পাননি কেউই। অনেকেই ঘুমের মধ্যেই প্রাণ হারান। হামলায় আরও বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন (Nigeria)।

দীর্ঘক্ষণ ধরে চলা এই হামলার পর জঙ্গিরা একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। পুরো গ্রামে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও ধ্বংসের চিহ্ন। পরে সোশ্যাল মিডিয়ায় এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গ্রামে মুসলিমদের বসবাস থাকলেও এটি মূলত খ্রিস্টান অধ্যুষিত এলাকা। ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং শুরু হয়েছে তদন্ত।

এই ভয়াবহ হামলায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে নাইজেরিয়াসহ গোটা আফ্রিকায়, যেখানে দীর্ঘদিন ধরেই জঙ্গি হামলার সমস্যা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts