Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা! সেনাছাউনিতে বিস্ফোরণ, মৃত অন্তত ১৫ সেনা
বিদেশ

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা! সেনাছাউনিতে বিস্ফোরণ, মৃত অন্তত ১৫ সেনা

pakistan army 1
Email :4

পাকিস্তানে (Pakistan) ফের ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা সামনে এল। খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজৌরে একটি সেনাছাউনিতে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। ভয়ংকর বিস্ফোরণে অন্তত ১৫ জন পাক সেনার মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান-পাকিস্তান (Pakistan)। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পুরো হামলাটি পরিকল্পনা করে চালানো হয়।

প্রথমে আত্মঘাতী (Pakistan) জঙ্গিরা সেনাছাউনির ভিতরে ঢুকে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পরেই অস্ত্র হাতে আরও কয়েকজন জঙ্গি সেনা ঘাঁটির ভিতরে ঢুকে পড়ে। তারপর শুরু হয় এলোপাথাড়ি গুলি। আচমকা হামলায় কার্যত দিশেহারা হয়ে পড়ে পাক সেনা।

সূত্রের খবর, হামলা এতটাই দ্রুত হয়েছিল যে পাক সেনারা পালটা জবাব দেওয়ার সুযোগই পায়নি। সেই কারণেই হতাহতের সংখ্যা এত বেশি বলে মনে করা হচ্ছে (Pakistan)।

আফগানিস্তান সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখোয়া প্রদেশে দীর্ঘদিন ধরেই জঙ্গি হামলার ঘটনা বাড়ছে। গত বছর পাকিস্তানজুড়ে প্রায় পাঁচ হাজার সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছিল বলে জানা গিয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি হামলা হয়েছে খাইবার পাখতুনখোয়ায়। বালোচিস্তানেও একাধিক হামলার ঘটনা ঘটেছে।

গত জানুয়ারি মাসে জঙ্গিদের বিরুদ্ধে বড় অভিযান চালিয়েছিল পাক সেনা। সেই অভিযানে বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়েছিল বলে দাবি করা হয়। তবে শুক্রবারের এই হামলার পর ফের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

ঘটনার পর গোটা এলাকায় উচ্চ সতর্কতা জারি করেছে পাকিস্তান প্রশাসন। সেনা ও নিরাপত্তাবাহিনী এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে বলেও জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts