Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বাংলায় জঙ্গি গ্রেপ্তার, রাতেই কাশ্মীরে রক্তাক্ত হামলা! দুই ঘটনার যোগ খুঁজছে তদন্তকারীরা
দেশ

বাংলায় জঙ্গি গ্রেপ্তার, রাতেই কাশ্মীরে রক্তাক্ত হামলা! দুই ঘটনার যোগ খুঁজছে তদন্তকারীরা

terrorist
Email :3

বাংলায় সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই কাশ্মীরে ফের জঙ্গি(Terrorist attack) হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। শুক্রবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার কেল্লাম গ্রামে পরিযায়ী শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। গোটা এলাকা ঘিরে শুরু হয়েছে তল্লাশি অভিযান (Terrorist attack) । হামলাকারীদের খোঁজে যৌথ বাহিনী ব্যাপক অনুসন্ধান চালাচ্ছে। গত কয়েক দিনের মধ্যে এটি পরিযায়ী শ্রমিকদের লক্ষ্য করে দ্বিতীয় হামলার ঘটনা বলে জানা গিয়েছে।

এই হামলার সময় এবং প্রেক্ষাপট ঘিরে নানা প্রশ্ন উঠছে। একই দিনে পশ্চিমবঙ্গে এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির সম্ভাব্য যোগাযোগ একটি জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তবে কাশ্মীরের এই হামলার (Terrorist attack) সঙ্গে সেই গ্রেপ্তারের কোনও সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনও সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি। তদন্তকারী সংস্থাগুলি সব দিক খতিয়ে দেখছে।

উল্লেখ্য, অমরনাথ যাত্রাকে ঘিরে কাশ্মীরে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উপত্যকার বিভিন্ন এলাকায় জঙ্গিবিরোধী অভিযানও চলছে। তার মধ্যেই পরিযায়ী শ্রমিকদের উপর এই হামলা নিরাপত্তা মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে (Terrorist attack) ।

পুলিশ জানিয়েছে, হামলার নেপথ্যে কারা রয়েছে এবং কী উদ্দেশ্যে এই আক্রমণ চালানো হয়েছে, তা জানতে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে নিরাপত্তা বাহিনী বিভিন্ন সূত্র ধরে অনুসন্ধান চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts