Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ হামলা! প্রাণ গেল মহিলা সাংবাদিকের, সামনে এল শেষ মুহূর্তের কথা
বিদেশ

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ হামলা! প্রাণ গেল মহিলা সাংবাদিকের, সামনে এল শেষ মুহূর্তের কথা

leabanan death
Email :7

যুদ্ধবিরতি চলাকালীন সময়েই লেবাননে ইজরায়েলি হামলায় এক মহিলা সাংবাদিকের মৃত্যু (Reporter Death) হয়েছে। মৃতের নাম আমাল খলিল। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁর সহকর্মী জেইনাব ফারাজ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সংবাদমাধ্যমের জগতে।

জেইনাব একটি লেবাননি সংবাদপত্রের সঙ্গে যুক্ত (Reporter Death)। তিনি ফ্রিল্যান্স ফটোগ্রাফার ও ভিডিও সাংবাদিক হিসেবে কাজ করেন। দীর্ঘদিন ধরে আমালের সঙ্গে দক্ষিণ লেবাননে কাজ করেছেন তিনি। কিন্তু এমন পরিণতি যে হবে, তা কল্পনাও করতে পারেননি।

বুধবার তাঁরা একটি গাড়িতে করে দক্ষিণ লেবাননের (Reporter Death) একটি গ্রামের দিকে যাচ্ছিলেন। সেই সময় তাঁদের সামনে থাকা একটি গাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হঠাৎ এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন দু’জনেই। কিন্তু কিছুক্ষণ পর তাঁদের গাড়িতেও আর একটি ক্ষেপণাস্ত্র এসে আঘাত করে। কোনওরকমে প্রাণ বাঁচাতে কাছের একটি দোকানে আশ্রয় নেন তাঁরা।

জেইনাব জানিয়েছেন, আমাল গুরুতরভাবে আহত হয়েছিলেন। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে এবং শরীরের কিছু অংশ পুড়ে যায়। আহত অবস্থায় তিনি হামাগুড়ি দিয়ে জেইনাবের দিকে এগিয়ে আসেন।

জেইনাব বলেন, সেই মুহূর্তে আমাল তাঁকে জড়িয়ে ধরে অনুরোধ করেছিলেন, তাঁকে যেন একা না ফেলে রাখা হয়। তাঁর অবস্থা দ্রুত খারাপ হচ্ছিল। মুখ ফ্যাকাসে হয়ে গিয়েছিল এবং শরীরের ভিতরে গুরুতর আঘাত লেগেছিল বলে মনে হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই আমালের মৃত্যু হয় (Reporter Death)।

এই ঘটনার পর আন্তর্জাতিক স্তরে উদ্বেগ বাড়ছে। যুদ্ধবিরতির মধ্যেও এ ধরনের হামলা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts