Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • পিৎজা ডেলিভারির নামে ডেকে মৃত্যু! আমেরিকায় খুন হায়দরাবাদের যুবক, চাঞ্চল্যকর অভিযোগ পরিবারের
বিদেশ

পিৎজা ডেলিভারির নামে ডেকে মৃত্যু! আমেরিকায় খুন হায়দরাবাদের যুবক, চাঞ্চল্যকর অভিযোগ পরিবারের

indian murder
Email :1

ফের আমেরিকায় খুন হলেন এক ভারতীয় যুবক (Indian Murder)। পিৎজা ডেলিভারির নামে ফাঁদ পেতে হায়দরাবাদের এক যুবককে নির্জন স্থানে ডেকে নিয়ে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে আমেরিকায় থাকা ভারতীয় ছাত্রছাত্রী ও কর্মজীবী যুবকদের নিরাপত্তা নিয়ে।

মৃত যুবকের নাম আনশুল কুঞ্চা (Indian Murder)। বয়স মাত্র আটাশ বছর। জানা গিয়েছে, শনিবার রাতে আমেরিকার ফিলাডেলফিয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, আনশুলকে খুন করার জন্য আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল (Indian Murder)। উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যাওয়ার পর তিনি গত চার বছর ধরে একটি বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন। পাশাপাশি অতিরিক্ত আয়ের জন্য অবসর সময়ে পিৎজা ডেলিভারির কাজও করতেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে একটি পিৎজা ডেলিভারির অর্ডার পান আনশুল। সেই অর্ডার পৌঁছে দিতে নির্দিষ্ট ঠিকানায় গেলে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

আনশুলের বোন তানভি জানিয়েছেন, তাঁর দাদাকে (Indian Murder) পরিকল্পিতভাবে একটি নির্জন জায়গায় ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে মাথা লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালানো হয়। পরিবারের দাবি, খুনের পর দীর্ঘ সময় রাস্তায় পড়ে ছিল আনশুলের দেহ।

ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুষ্কৃতীরা আনশুলের মোবাইল ফোন, টাকা বা অন্য কোনও মূল্যবান জিনিসপত্র নেয়নি। ফলে এটি ছিনতাই বা ডাকাতির উদ্দেশ্যে করা হামলা নয় বলেই মনে করছে তদন্তকারীরা। পুলিশের একাংশের অনুমান, এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনও উদ্দেশ্য বা বর্ণবিদ্বেষমূলক কারণ থাকতে পারে।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আমেরিকায় অবস্থিত ভারতীয় দূতাবাস (Indian Murder)। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃতের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি আনশুলের মরদেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপও শুরু হয়েছে।

আমেরিকায় ভারতীয় নাগরিকদের উপর হামলার ঘটনা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ বাড়ছে। আনশুল কুঞ্চার মৃত্যুর ঘটনায় সেই উদ্বেগ আরও তীব্র হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts