Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • দ্বিতীয় দফার বৈঠক কি ভেস্তে যাবে? ইরান-আমেরিকা সম্পর্কে ফের অনিশ্চয়তা
বিদেশ

দ্বিতীয় দফার বৈঠক কি ভেস্তে যাবে? ইরান-আমেরিকা সম্পর্কে ফের অনিশ্চয়তা

donald trump and iran new
Email :3

ইরান এবং আমেরিকার মধ্যে দ্বিতীয় দফার বৈঠক আদৌ হবে কি না, তা নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে। সূত্রের খবর, আমেরিকার প্রতিনিধিদল ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে পাকিস্তানের উদ্দেশে রওনা দিচ্ছে (Middle East Crisis)। তবে ইরানের পক্ষ থেকে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তেহরান সূত্রে খবর, এই মুহূর্তে তারা কোনও প্রতিনিধিদল পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা করছে না।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসলামাবাদে ইরান ও আমেরিকার দ্বিতীয় দফার বৈঠক নিয়ে যে খবর ছড়িয়েছে, তা সঠিক নয় (Middle East Crisis)। তাদের দাবি, বর্তমান পরিস্থিতি আলোচনার জন্য অনুকূল নয়। বারবার আমেরিকার চাপের কথাও উল্লেখ করা হয়েছে। ইরানের বক্তব্য, এই ধরনের বৈঠক নিয়ে যে প্রচার চলছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

এর আগে গত রবিবারই দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ভেস্তে যায়। আমেরিকার পক্ষ থেকে জানানো হয়, ইরান তাদের কোনও শর্তই মানতে রাজি হয়নি। ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেন, পাকিস্তান এই আলোচনা সফল করতে চেষ্টা করলেও শেষ পর্যন্ত কোনও সমঝোতায় পৌঁছানো যায়নি। তিনি আরও জানান, আলোচনাটি কোনও চুক্তি ছাড়াই শেষ হয়েছে (Middle East Crisis)।

অন্যদিকে ইরানের সরকারি সম্প্রচার মাধ্যম জানিয়েছে, তারা এখনও পর্যন্ত পরবর্তী বৈঠকে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি। ফলে ইরান-আমেরিকা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কোন দিকে এগোবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলেও নজর রয়েছে (Middle East Crisis)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts