Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • মুহূর্তে ভয়াবহ আগুন! টায়ার ফেটে মর্মান্তিক দুর্ঘটনায় পুড়ে মৃত্যু ৯ জনের
দেশ

মুহূর্তে ভয়াবহ আগুন! টায়ার ফেটে মর্মান্তিক দুর্ঘটনায় পুড়ে মৃত্যু ৯ জনের

road accident
Email :3

কর্ণাটকে ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ হারালেন ৯ জন। মৃতদের মধ্যে রয়েছে পাঁচ জন শিশু। আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ইয়াদগির জেলায় (Road Accident)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি গাড়িতে মোট ১০ জন যাত্রী ছিলেন। হাইওয়ে দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় আচমকা গাড়ির টায়ার ফেটে যায়। তার ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং উলটো দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে (Road Accident)।

ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই গাড়িতে আগুন ধরে যায়। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে ভিতরে থাকা যাত্রীরা বেরিয়ে আসার সুযোগ পাননি। আগুনের তীব্রতা এতটাই ছিল যে স্থানীয় মানুষজনও তৎক্ষণাৎ সাহায্য করতে পারেননি (Road Accident)।

খবর পেয়ে দমকল ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পরে গাড়ির ভিতর থেকে ৯ জনের দগ্ধ দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, মৃতরা সবাই একই পরিবারের সদস্য (Road Accident)।

এই দুর্ঘটনায় বাসটিতেও আগুন লাগে। তবে বাসে থাকা প্রায় ২০ জন যাত্রী কোনওরকমে নেমে প্রাণে বেঁচে যান।

পুলিশ জানিয়েছে, ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts