Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • ভয়ংকর বিস্ফোরণে কাঁপল তাপবিদ্যুৎ কেন্দ্র! একসঙ্গে প্রাণ গেল ৯ জনের, আতঙ্কে এলাকা
দেশ

ভয়ংকর বিস্ফোরণে কাঁপল তাপবিদ্যুৎ কেন্দ্র! একসঙ্গে প্রাণ গেল ৯ জনের, আতঙ্কে এলাকা

power plant explasion
Email :3

ছত্তিশগড়ে (Chhattisgarh) একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃত্যু ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যাও অনেক। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয় (Chhattisgarh)।

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর প্রায় দু’টো নাগাদ শক্তি জেলার একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে আচমকা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। সেই সময় কেন্দ্রে প্রায় চল্লিশ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ বিস্ফোরণের পরেই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে (Chhattisgarh)।

প্রাণ বাঁচাতে সবাই একসঙ্গে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করলে হুড়োহুড়ি শুরু হয়। সেই সময় পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে (Chhattisgarh)।

বিস্ফোরণের পরই কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। খবর পেয়ে পুলিশ ও দমকলও সেখানে পৌঁছায় এবং উদ্ধারকাজ শুরু হয়।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তাপবিদ্যুৎ কেন্দ্রের বয়লার টিউবেই এই বিস্ফোরণ ঘটেছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।

এখনও আশঙ্কা করা হচ্ছে, কয়েকজন শ্রমিক ভিতরে আটকে থাকতে পারেন। তাই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts