Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ৬৫০ মামলার নিষ্পত্তি, নাম উঠল মাত্র ১৩৯! ভোটের আগে চমক
জেলা

৬৫০ মামলার নিষ্পত্তি, নাম উঠল মাত্র ১৩৯! ভোটের আগে চমক

election commission aa
Email :3

প্রথম দফার ভোটের আগে ট্রাইব্যুনালের রায়ে ভোটার তালিকায় নাম উঠল খুবই কম সংখ্যক মানুষের। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, মোট প্রায় ৬৫০ জনের মামলার নিষ্পত্তি হলেও তার মধ্যে মাত্র ১৩৯ জনের নামই ভোটার তালিকায় যুক্ত হয়েছে। বাকি ৫১১ জনের নাম বাদ পড়েছে (Election Commission)। ফলে এই ১৩৯ জনই আগামীকাল প্রথম দফার ভোটে অংশ নিতে পারবেন। নতুন সংযোজনের পর প্রথম দফার মোট ভোটারের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ৩১০।

বুধবার ভোররাতে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটারদের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (Election Commission)। বুথভিত্তিক এই তালিকায় নাম যুক্ত হওয়া এবং বাদ পড়া—দুই ধরনের তথ্যই দেওয়া হয়েছে। কমিশনের ওয়েবসাইটে গিয়ে বিধানসভা ও বুথ নম্বর বেছে নিয়ে সহজেই তালিকা দেখা বা ডাউনলোড করা যাচ্ছে। যে সব বুথে কোনও নিষ্পত্তি হয়নি, সেখানে স্বাভাবিকভাবেই কোনও নাম নেই। পাশাপাশি যাঁদের নাম আগে বিচারাধীন তালিকায় ছিল, তাঁরা নিজেদের ভোটার কার্ড নম্বর দিয়ে যাচাই করতে পারছেন তাঁদের নাম উঠেছে কি না (Election Commission)।

সুপ্রিম কোর্ট সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী নির্দেশ দিয়েছিল, ভোটের দুই দিন আগে পর্যন্ত ট্রাইব্যুনাল যাঁদের যোগ্য বলে বিবেচনা করবে, তাঁরা ভোট দিতে পারবেন। সেই নির্দেশ মেনেই প্রথম দফার ১৫২টি আসনের ভোটের আগে এই তালিকা প্রকাশ করা হয়েছে। এই নতুন তালিকা অনুযায়ীই প্রথম দফার ভোটগ্রহণ হবে (Election Commission)।

অন্যদিকে দ্বিতীয় দফার ভোটের জন্য এখনও চূড়ান্ত তালিকা তৈরি হয়নি। কারণ ২৭ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে আবেদন ও নিষ্পত্তির সুযোগ রয়েছে। ফলে দ্বিতীয় দফার ভোটের আগে আরও কিছু নাম যুক্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই তালিকার ভিত্তিতেই পরবর্তী দফার ভোট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts