Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • শ্রীজাত গ্রেফতারি? সকালে চাঞ্চল্য, পরে সবই ভুয়ো!
রাজ্য

শ্রীজাত গ্রেফতারি? সকালে চাঞ্চল্য, পরে সবই ভুয়ো!

srijato q
Email :3

বুধবার সকালে আচমকাই ছড়িয়ে পড়ে খবর, পুরনো একটি মামলার জেরে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে (Srijato) গ্রেফতার করা হতে পারে। এমনকী শোনা যায়, নির্বাচন কমিশনের নির্দেশেই নাকি এই পদক্ষেপ করা হচ্ছে এবং ভোটের আগেই গ্রেফতারির মুখে পড়তে পারেন তিনি। এই খবর সামনে আসতেই রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

গুজব রটে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ ছিল, তাঁর বক্তব্য বা লেখালেখি থেকে ভোটের সময় উত্তেজনা ছড়াতে পারে, তাই আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ। এমন খবর ছড়িয়ে পড়তেই কমিশনের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন বিভিন্ন রাজনৈতিক নেতা ও শিল্পী মহলের একাংশ (Srijato) ।

তবে কিছুক্ষণ পরেই নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দেয়, এই খবর সম্পূর্ণ ভুয়ো। কমিশনের তরফে জানানো হয়, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের কোনও নির্দেশ দেওয়া হয়নি। ফলে সকাল থেকে যে জল্পনা ছড়িয়েছিল, তা কার্যত খারিজ হয়ে যায় (Srijato) ।

এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠেছে, ভোটের আবহে কীভাবে এমন গুজব ছড়িয়ে পড়ছে এবং তার প্রভাব কতটা হতে পারে। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ধরনের ভুয়ো খবর পরিস্থিতিকে অযথা উত্তপ্ত করে তুলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts