পূর্ব বর্ধমানে আবার স্ট্রংরুমের সিসি ক্যামেরা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এবার এই অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। জেলার আউশগ্রাম, ভাতাড়, গলসি, বর্ধমান উত্তর এবং বর্ধমান দক্ষিণ—এই পাঁচটি বিধানসভার স্ট্রংরুম (East Burdwan) রাখা হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের একটি ভবনে।
রবিবার সকালে আউশগ্রাম বিধানসভার স্ট্রংরুমে থাকা সিসি ক্যামেরা প্রায় এক ঘণ্টা পনেরো মিনিট বন্ধ ছিল বলে অভিযোগ উঠেছে। তৃণমূলের দাবি, সকাল নয়টা চব্বিশ মিনিট থেকে দশটা সাঁইত্রিশ মিনিট পর্যন্ত ক্যামেরা কাজ করেনি। এই ঘটনা সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে (East Burdwan) ।
জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ জানিয়েছেন, সকাল থেকেই তারা নজর রাখছিলেন। হঠাৎ করে দেখা যায় ক্যামেরা বন্ধ হয়ে গেছে (East Burdwan)) । সঙ্গে সঙ্গে বিষয়টি নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসনকে জানানো হয়। কিন্তু এখনও পর্যন্ত কোনও সমাধান পাওয়া যায়নি বলে দাবি তাঁর।
একই অভিযোগ করেছেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি সেখ আবজল রহমান। তিনি বলেন, ওই সময়ের ভিডিও দেখতে চাওয়া হলেও এখনও তা দেখানো হয়নি। ফলে পুরো ঘটনাটি নিয়ে সন্দেহ আরও বাড়ছে (East Burdwan)।
এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। তবে প্রশাসন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে পুরো বিষয়টি ঘিরে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।













