Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ট্রাঙ্ক খুলতেই চোখ কপালে! কোটি কোটি টাকা, তাল তাল সোনা উদ্ধার, তোলপাড় বীরভূম
জেলা

ট্রাঙ্ক খুলতেই চোখ কপালে! কোটি কোটি টাকা, তাল তাল সোনা উদ্ধার, তোলপাড় বীরভূম

birbhum money recover
Email :2

বীরভূমের মহম্মদবাজারে এক পাথর ব্যবসায়ীর ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা এবং সোনা উদ্ধার হয়েছে (Money Recover)। প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার দুপুর পর্যন্ত উদ্ধার হওয়া সোনার মূল্য দশ কোটির টাকার বেশি এবং নগদ অর্থ পাঁচ কোটির টাকারও বেশি। তল্লাশি এখনও চলছে। ফলে উদ্ধার হওয়া সম্পদের পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে (Money Recover)।

জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাত থেকে কোটিপতি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি শুরু হয়। অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের পর টাকা গোনার জন্য পাঁচটি মেশিন আনা হয়। পাশাপাশি উদ্ধার হওয়া সামগ্রী সংরক্ষণের জন্য বড় বড় ট্রাঙ্ক এবং প্রয়োজনীয় সরঞ্জামও নিয়ে আসেন তদন্তকারীরা। দীর্ঘ সময় ধরে নগদ অর্থ গণনার কাজ চলেছে (Money Recover)।

স্থানীয় সূত্রের দাবি, মিনার মণ্ডলও পাথর ব্যবসার সঙ্গে যুক্ত। গভীর রাতে নিরাপত্তা বাহিনী বাড়িটি ঘিরে ফেলে এবং তারপর শুরু হয় তল্লাশি। তদন্তকারীরা উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ অর্থ এবং সোনার উৎস সম্পর্কে জানতে মিনার মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করছেন (Money Recover)।

স্থানীয়দের দাবি, এক সময় মিনার মণ্ডল সরকারি বাসের চালক ছিলেন। পরে তিনি পাথর ব্যবসায় যুক্ত হন। কীভাবে তাঁর সম্পদের পরিমাণ এত বেড়েছে, তা নিয়েই এখন তদন্ত চলছে।

ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। উপস্থিত রয়েছেন পদস্থ আধিকারিকেরাও। তবে কোন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে, বা এর সঙ্গে অন্য কোনও বেআইনি আর্থিক লেনদেনের যোগ রয়েছে কি না, সে বিষয়ে এখনও তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি (Money Recover)।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে উদ্ধার হওয়া সম্পদের উৎস এবং তদন্তের চূড়ান্ত ফলাফল এখনও প্রকাশ্যে আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts