চলতি ভোট পরবর্তী হিংসার আবহে ফের রক্তাক্ত ইংরেজবাজার (Maldah)। মালদহের এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। অভিযোগ, বিজেপি সমর্থক কিষাণ হালদারকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে কুপিয়ে খুন করা হয়েছে। পরিবারের দাবি, গতকাল রাতে কয়েকজন তাঁকে ফোন করে ডাকে (Maldah)। তারপর তিনি আর বাড়ি ফেরেননি। কিছুক্ষণ পরই বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে মহেশপুর বাগানপাড়া এলাকায় তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। দেহের পাশে একটি বড় হাঁসুয়াও পাওয়া যায়। পুলিশের প্রাথমিক অনুমান, সেই হাঁসুয়া দিয়েই তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় তাঁর আরও দুই বন্ধু আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।
পরিবারের অভিযোগের ভিত্তিতে স্থানীয় দুই ব্যক্তি গোলাম হালদার ও তাঁর ছেলে সুমন হালদার সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে (Maldah)। তবে এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই বলে দাবি করেছে বিজেপি। দলের তরফে জানানো হয়েছে, এটি মূলত স্থানীয় বিবাদের জেরে হওয়া ঘটনা, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।
ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এলাকায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে একাধিক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে (Maldah)।
এই ঘটনায় ফের প্রশ্ন উঠছে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে, বিশেষ করে ভোট পরবর্তী সময়ে একের পর এক হিংসার ঘটনায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।













