Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • রাত দশটার ফোনেই লুকিয়ে ছিল মৃত্যুর ইঙ্গিত! চন্দ্রনাথ খুনে নতুন মোড়
রাজ্য

রাত দশটার ফোনেই লুকিয়ে ছিল মৃত্যুর ইঙ্গিত! চন্দ্রনাথ খুনে নতুন মোড়

chandranath Rath 1
Email :3

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথকে (Chandranath Rath) ঘিরে বুধবার রাতের ঘটনাকে কেন্দ্র করে ক্রমেই বাড়ছে রহস্য। কোথা থেকে এল আততায়ীরা, কীভাবে এত বড় হামলা চালানো হল, তা খতিয়ে দেখছে পুলিশ। এর মধ্যেই সামনে এসেছে এক গুরুত্বপূর্ণ তথ্য। জানা গিয়েছে, হামলার ঠিক আগে ফোনে কথা বলছিলেন শিলিগুড়ির সদ্য নির্বাচিত বিজেপি বিধায়ক শংকর ঘোষ। সেই কথোপকথনের মাঝেই আচমকা বদলে যায় পরিস্থিতি। শংকর ঘোষের দাবি, কথা বলতে বলতেই জড়িয়ে যেতে থাকে চন্দ্রনাথের গলা। তারপর আর কোনও উত্তর মেলেনি (Chandranath Rath)।

দীর্ঘদিন ধরেই শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন চন্দ্রনাথ রথ (Chandranath Rath)। দলের নানা সাংগঠনিক কাজ থেকে শুরু করে রাজনৈতিক কর্মসূচির গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতেন তিনি। রাজ্যে সরকার পরিবর্তনের পর বিজেপি নেতৃত্বের ব্যস্ততা আরও বেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহর রাজ্যে আগমন এবং নতুন সরকারের শপথ অনুষ্ঠান নিয়ে আলোচনা করতেই বুধবার রাত প্রায় দশটা নাগাদ চন্দ্রনাথকে ফোন করেছিলেন শংকর ঘোষ।

জানা গিয়েছে, কথোপকথনের মাঝেই আচমকা শংকর ঘোষ বুঝতে পারেন চন্দ্রনাথের (Chandranath Rath) গলা কাঁপছে এবং জড়িয়ে যাচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে জানতে চান, শরীর খারাপ লাগছে কি না। কিন্তু ফোনের ওপার থেকে আর কোনও স্পষ্ট উত্তর আসেনি। বরং কয়েকজনের চিৎকার ও গোলমালের শব্দ শুনতে পান তিনি। কিছুক্ষণ পর ফোন কেটে যায়।

এরপর ফের ফোন করলে প্রথমে ফোন বেজে যায়। পরে একজন ফোন ধরে জানান, চন্দ্রনাথ রথ (Chandranath Rath) গুলিবিদ্ধ হয়েছেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন শংকর ঘোষ। প্রথমে ফোন না ধরলেও পরে মেসেজ দেখে শুভেন্দু তাঁকে ফোন করেন। তখন তিনি কোলাঘাটের কাছে পৌঁছে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। পুরো ঘটনা শোনার পরই দ্রুত মধ্যমগ্রামের উদ্দেশে রওনা দেন শুভেন্দু।

চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ ও সিআইডি। ঘটনাস্থল এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আততায়ীদের খোঁজে তল্লাশি চলছে। রাজনৈতিক মহলেও এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts