Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • নাবালিকাকে দিয়ে দিনের পর দিন যৌন ব্যবসা! বর্ধমানে হোটেল থেকে রক্ত গরম করা সত্যি উদঘাটন!
জেলা

নাবালিকাকে দিয়ে দিনের পর দিন যৌন ব্যবসা! বর্ধমানে হোটেল থেকে রক্ত গরম করা সত্যি উদঘাটন!

honey trap
Email :110

বর্ধমানের (Burdwan) নবাবহাট এলাকায় এক হোটেল থেকে উদ্ধার হল এক নাবালিকা ও চারজন যুবতী। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই হোটেলে টাকার বিনিময়ে যৌন শোষণ চালানো হচ্ছিল। মঙ্গলবার বিকেলে নবাবহাট সংলগ্ন ১১৪ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত একটি হোটেলে হানা দেয় বর্ধমান মহিলা থানার পুলিশ। ডিএসপি হেডকোয়ার্টার দেবাশিস চক্রবর্তীর নেতৃত্বে চলে এই অভিযান।

অভিযানে এক নাবালিকা ও চারজন মহিলা উদ্ধার হন (Burdwan)। পাশাপাশি, হোটেলের ম্যানেজার-সহ চারজনকে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে পকসো আইনের পাশাপাশি একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। বুধবার ধৃতদের বর্ধমান পকসো আদালতে হাজির করা হয়। পুলিশ ধৃতদের মধ্যে দুজনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়, যা বিচারক দেবশ্রী হালদার মঞ্জুর করেন । বাকি দুজনকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

নাবালিকাকে হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত (Burdwan) । অন্যদিকে, উদ্ধার হওয়া চার মহিলাকে বন্ডে মুক্তি দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই হোটেলে গোপনে দিনের পর দিন মধুচক্র চালানো হচ্ছিল। বিভিন্ন জায়গা থেকে মেয়েদের এনে টাকার বিনিময়ে তাদের দিয়ে অনৈতিক কাজ করানো হত। পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। হোটেল ঘর থেকে উদ্ধার হয়েছে নগদ ৩৮,৩০০ টাকা।

এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে (Burdwan) । তদন্তকারীরা মনে করছেন, এর নেপথ্যে আরও বড় চক্র থাকতে পারে। তারা পুরো চক্রের খোঁজে তদন্ত চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts