Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • ‘তুমি হিন্দু?’ তারপরই গুলি! কুলগামের ঘটনায় ফিরল পহেলগাঁওয়ের বিভীষিকা
দেশ

‘তুমি হিন্দু?’ তারপরই গুলি! কুলগামের ঘটনায় ফিরল পহেলগাঁওয়ের বিভীষিকা

terrorist attack
Email :5

জম্মু ও কাশ্মীরের কুলগামে পরিযায়ী শ্রমিকদের উপর জঙ্গি হামলার (Terrorist Attack) ঘটনায় ফের আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার রাতে কেল্লাম গ্রামে দুই শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায় সশস্ত্র হামলাকারীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছত্তিশগড়ের শক্তি জেলার বাসিন্দা দীপক রাত্রের। গুরুতর আহত হন আরও এক শ্রমিক। পরে শনিবার হাসপাতালে তাঁরও মৃত্যু হয়।

নিহত দীপকের পরিবারের দাবি, গুলি চালানোর আগে হামলাকারীরা তাঁর পরিচয় এবং ধর্ম সম্পর্কে জানতে চেয়েছিল (Terrorist Attack) । দীপকের ভাই মনোজ জানিয়েছেন, দীপক নিজেকে হিন্দু বলে পরিচয় দেওয়ার পরই তাঁকে গুলি করা হয় (Terrorist Attack) । তবে এই দাবি এখনও তদন্তকারী সংস্থার তরফে নিশ্চিত করা হয়নি। পুলিশ ঘটনার সব দিক খতিয়ে দেখছে।

জানা গিয়েছে, প্রায় সাত থেকে আট মাস আগে অতিরিক্ত আয়ের আশায় জম্মু ও কাশ্মীরে একটি ইটভাটায় কাজ করতে গিয়েছিলেন দীপক (Terrorist Attack) । পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। তাঁর পরিবারে রয়েছেন বৃদ্ধা মা, বিশেষভাবে সক্ষম ছোট ভাই, স্ত্রী এবং এক সন্তান। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।

শুক্রবার রাতের হামলার পরই এলাকায় পৌঁছে যায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। গোটা এলাকা ঘিরে শুরু হয়েছে তল্লাশি অভিযান। হামলাকারীদের খোঁজে একাধিক জায়গায় অভিযান চালানো হচ্ছে।

তদন্তকারীদের মতে, গত কয়েকদিনে এটি কাশ্মীরে পরিযায়ী শ্রমিকদের লক্ষ্য করে দ্বিতীয় হামলার ঘটনা। হামলার পিছনে কোন জঙ্গি সংগঠন রয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানানো হয়নি। তবে তদন্তে সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে (Terrorist Attack) ।

এদিকে, শুক্রবারই পশ্চিমবঙ্গে সন্দেহভাজন জইশ-ই-মহম্মদের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সেই ঘটনার সঙ্গে এই হামলার কোনও যোগ রয়েছে কি না, তা নিয়েও তদন্তকারীরা খতিয়ে দেখছেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি নিশ্চিত বক্তব্য প্রকাশ করা হয়নি।

কুলগামের এই হামলা ফের কাশ্মীরে সাধারণ মানুষের নিরাপত্তা এবং পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ঘটনার তদন্ত চলছে এবং হামলাকারীদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী তৎপর হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts