ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেই কি রেশন বন্ধ করে দেওয়া যায়? এই গুরুত্বপূর্ণ প্রশ্নে বড় নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। আদালত জানিয়েছে, শুধুমাত্র ভোটার তালিকায় নাম না থাকার কারণে কোনও ব্যক্তির রেশন পরিষেবা বন্ধ করা যাবে না। যাঁদের রেশন বন্ধ করা হয়েছে, তাঁদের পরিষেবা অবিলম্বে চালু করার নির্দেশ দিয়েছে আদালত। এই অন্তর্বর্তী নির্দেশের ফলে আপাতত সংশ্লিষ্ট ব্যক্তিরা আগের মতোই রেশন পাবেন(Calcutta High Court)।
মামলার শুনানিতে বিচারপতি (Calcutta High Court) হিরণ্ময় ভট্টাচার্য স্পষ্ট করেন, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই কোনও ব্যক্তি সরকারি রেশন পাওয়ার অধিকার হারান না। খাদ্য নিরাপত্তার অধিকার এবং ভোটাধিকার সম্পূর্ণ আলাদা বিষয়। তাই একটির সঙ্গে অন্যটির সরাসরি কোনও সম্পর্ক নেই বলেই আদালত প্রাথমিকভাবে মত প্রকাশ করেছে। একই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ, বিষয়টি আরও বিস্তৃতভাবে বিবেচনা করা প্রয়োজন।
মামলাকারীর অভিযোগ, বিশেষ সংশোধন প্রক্রিয়ায় তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার পর রেশন দোকান (Calcutta High Court) থেকে জানিয়ে দেওয়া হয়, তাঁর রেশন বন্ধ হয়ে যেতে পারে। এই আশঙ্কার জেরেই তিনি আদালতের দ্বারস্থ হন। সেই মামলার শুনানিতেই রাজ্য সরকারকে এই বিষয়ে তাদের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
আইনজীবীদের একাংশের মতে, এই নির্দেশের ফলে যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এবং রেশন পরিষেবা (Calcutta High Court) নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল, তাঁদের বড় স্বস্তি মিলতে পারে। মামলার পরবর্তী শুনানিতে রাজ্য সরকারের বক্তব্যের দিকে এখন নজর থাকবে।








