Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • স্ট্রংরুম ঘিরে মুখোমুখি মমতা-শুভেন্দু, গণনার আগে চরম উত্তেজনা ভবানীপুরে
রাজ্য

স্ট্রংরুম ঘিরে মুখোমুখি মমতা-শুভেন্দু, গণনার আগে চরম উত্তেজনা ভবানীপুরে

suvendu Adhikari 2
Email :4

গণনার আগে স্ট্রংরুমকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক উত্তাপ দ্রুত বাড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার শাখাওয়াত মেমোরিয়াল গণনাকেন্দ্রে পৌঁছলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (suvendu Adhikari)। শুক্রবার সন্ধ্যায় তিনি সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং ভোট পরবর্তী হিংসা বন্ধ করার আবেদন জানান।

আগামী ৪ মে ভোট গণনা। তার আগে ভবানীপুরের গণনাকেন্দ্র শাখাওয়াত মেমোরিয়ালে গতকাল রাতে নিজে উপস্থিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইভিএম কারচুপির আশঙ্কায় তিনি সেখানে যান। এবার সেই একই কেন্দ্রে গিয়ে শুভেন্দু অভিযোগ করেন, সেখানে নিয়ম বহির্ভূত কাজ হয়েছে। তাঁর বক্তব্য, কেউ চার ঘণ্টা ধরে সেখানে থাকতে পারেন না, অথচ তা করা হয়েছে।

শুভেন্দু (suvendu Adhikari) আরও বলেন, তাঁদের কাছে নিরাপত্তা রয়েছে, কিন্তু সাধারণ কর্মীরাই বেশি আক্রান্ত হন। তাই মানুষের রায় মেনে নিয়ে হিংসা বন্ধ হওয়া উচিত। তাঁর এই মন্তব্যের পাল্টা তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ বলেন, বিজেপি নানা চক্রান্ত করছে, কিন্তু তা সফল না হওয়ায় তারা ক্ষুব্ধ।

উল্লেখ্য, ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে তৃণমূল নেত্রী আগেই প্রার্থীদের স্ট্রংরুম পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে বৃষ্টির মধ্যেই তিনি শাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছন। সেই সময় বিজেপি কর্মীরাও সেখানে বিক্ষোভ দেখান (suvendu Adhikari)।

প্রায় চার ঘণ্টা পর বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবি করেন, ওই বিক্ষোভে বাইরের রাজ্যের একজন যুবকও উপস্থিত ছিলেন। একটি ভিডিও দেখিয়ে তিনি বলেন, গণনাকেন্দ্রের বাইরে অশান্তি তৈরি করা ঠিক নয় এবং প্রয়োজনে তিনিও বহু মানুষ জড়ো করতে পারেন।

এই ঘটনাকে ঘিরে গণনার আগে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts