দ্বিতীয় দফার ভোট শেষ হতেই এক্সিট পোলের ফল সামনে আসতে শুরু করেছে। সেই ফল ঘিরে জল্পনা বাড়তেই গণনার আগে আরও সতর্ক হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। শনিবার বিকেল চারটেয় কাউন্টিং এজেন্ট ও দলীয় নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
দলীয় সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে গণনার দিনের কৌশল নিয়ে আলোচনা হবে এবং কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা করা হবে। সবাইকে ধৈর্য ধরে সতর্ক থাকার বার্তা দেওয়া হতে পারে। কাউন্টিং এজেন্টদের বলা হবে, সারাদিন দায়িত্ব পালন করতে হবে শৃঙ্খলা মেনে এবং কোনও পরিস্থিতিতে বিচলিত হওয়া যাবে না (Abhishek Banerjee)।
এদিকে ভোটের ফল ঘোষণার আগে স্ট্রংরুম ঘিরে তৃণমূল ও নির্বাচন কমিশনের মধ্যে উত্তেজনা বেড়েছে। বৃহস্পতিবার রাতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ও ভাবানীপুরে নিরাপত্তা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার পর থেকেই আরও সক্রিয় হয়েছে তৃণমূল শিবির (Abhishek Banerjee)।
শুক্রবার কালীঘাটে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যজুড়ে স্ট্রংরুমের পরিস্থিতি, নজরদারি এবং গণনার দিনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সোমবার ফল ঘোষণা হওয়ার আগে কোনওরকম ফাঁক রাখতে চাইছে না দলীয় নেতৃত্ব।
এর পাশাপাশি, শুক্রবার সকাল থেকেই বিভিন্ন গণনাকেন্দ্রে গিয়ে সিসিটিভি ফুটেজ ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন তৃণমূল প্রার্থীরা। পুরো পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন মমতা ও অভিষেক।











