Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • মদ, টাকা, মাদক—সব একসঙ্গে! কমিশনের নজরদারিতে চাঞ্চল্যকর পরিসংখ্যান
রাজ্য

মদ, টাকা, মাদক—সব একসঙ্গে! কমিশনের নজরদারিতে চাঞ্চল্যকর পরিসংখ্যান

election commission aa
Email :3

ভোটের আগে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। পাঁচ রাজ্যে চলা তল্লাশি ও নজরদারিতে এবার বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী উদ্ধার হয়েছে। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, মোট বাজেয়াপ্ত সামগ্রীর মূল্য ৫১০ কোটিরও বেশি ।

এই তালিকায় রয়েছে মদ, মাদক, নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান জিনিস। এর মধ্যে শুধু মদ ও মাদক মিলিয়ে প্রায় ২৩৬ কোটির সামগ্রী উদ্ধার হয়েছে। যা আগের নির্বাচনের তুলনায় অনেক বেশি। ২০২১ সালে এই অঙ্ক ছিল প্রায় ৩৩৯ কোটি টাকা (Election Commission)।

কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরিতেও একযোগে তল্লাশি চালানো হয়েছে। সেই অভিযানে প্রায় ৪৮ লক্ষ লিটারের বেশি অবৈধ মদ উদ্ধার হয়েছে, যার বাজারমূল্য ১২৬ কোটির বেশি। পাশাপাশি প্রায় ১১০ কোটির মাদকও বাজেয়াপ্ত করা হয়েছে (Election Commission)।

এছাড়াও ৫৮ কোটির বেশি মূল্যের গয়না এবং প্রায় ৩০ কোটি টাকা নগদ উদ্ধার করা হয়েছে। এই অভিযান চালাতে ২৭২৮টি বিশেষ দল এবং ৩১৪২টি নজরদারি দল কাজ করেছে বলে জানিয়েছে কমিশন।

কমিশনের আশঙ্কা, ভোটের আগে এখনও বেআইনি লেনদেনের চেষ্টা হতে পারে। তাই নজরদারি আরও জোরদার করা হবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এই ধরনের অভিযান চলতেই থাকবে বলে জানানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts