Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • চোখ কপালে তোলার মতো দাবি! ভবানীপুরে ভোটের আগে টাকা বিলি হতে পারে, বিস্ফোরক অভিযোগ মমতার
রাজ্য

চোখ কপালে তোলার মতো দাবি! ভবানীপুরে ভোটের আগে টাকা বিলি হতে পারে, বিস্ফোরক অভিযোগ মমতার

mamata banerjee 221
Email :4

ভোটের আগে ভবানীপুরে নতুন করে উত্তেজনা ছড়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তব্যে। রবিবার নিজের বিধানসভা কেন্দ্রে প্রচারে গিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন, ভোটের আগে বস্তি এলাকাগুলিতে টাকা বিলি হতে পারে। তাঁর অভিযোগ, কিছু লোক বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে ভোট দেওয়ার প্রলোভন দেখাতে পারে।

খিদিরপুরের মনসাতলার এক জনসভা থেকে মমতা (Mamata Banerjee) বলেন, কিছু মানুষ বস্তিতে গিয়ে পাঁচ হাজার টাকা করে দেবে এবং ভোট দেওয়ার জন্য চাপ তৈরি করবে। পরে সেই লোকেরাই সাধারণ মানুষকে অপমান করবে বলেও অভিযোগ করেন তিনি। এই পরিস্থিতিতে ভোটারদের সতর্ক থাকার পরামর্শ দেন তৃণমূল নেত্রী।

এখানেই থেমে থাকেননি তিনি। ভোটের দিন পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কোনও গোলমাল হলে পরিস্থিতি আরও খারাপ করে সাধারণ মানুষকে গ্রেফতার করা হতে পারে। তিনি বলেন, ভোটাররা যেন কোনও রকম ঝামেলায় না জড়ান এবং শান্তিপূর্ণভাবে ভোট দেন।

ভোটের মেশিন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) । তাঁর দাবি, খারাপ মেশিন ব্যবহার হলে ভোট অন্য দিকে চলে যেতে পারে। তাই ভোটগ্রহণ থেকে গণনা পর্যন্ত ভোটের উপর নজর রাখার পরামর্শ দেন তিনি। এমনকি প্রয়োজন হলে অন্য কাজ বন্ধ রেখে ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণ করার কথাও বলেন।

এর পাশাপাশি ভোটারদের উদ্দেশে তিনি আরও একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। ভোট দেওয়ার পর ভোটার স্লিপের জেরক্স কপি যত্ন করে রেখে দিতে বলেন মমতা। তাঁর মতে, ভবিষ্যতে নাগরিকত্ব সংক্রান্ত কোনও প্রক্রিয়া শুরু হলে এই নথি প্রমাণ হিসেবে কাজে লাগতে পারে।

এই সমস্ত বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ভোটের আগে এমন মন্তব্যে ভবানীপুরে উত্তেজনা আরও বাড়তে পারে বলেই মনে করছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts