Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বোতাম চাপলেই বদলে যাচ্ছে ভোট! বড়ঞায় ইভিএম নিয়ে তুমুল বিতর্ক
জেলা

বোতাম চাপলেই বদলে যাচ্ছে ভোট! বড়ঞায় ইভিএম নিয়ে তুমুল বিতর্ক

murhidabad
Email :4

ভোটের দিন বড়ঞা বিধানসভা কেন্দ্রের (Murshidabad) একটি বুথকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। বড়ঞা ব্লকের গোদাপাড়া এলাকার ১৮৬ নম্বর বুথে ভোটগ্রহণ চলাকালীন স্থানীয় ভোটারদের একাংশ গুরুতর অভিযোগ তোলেন। তাঁদের দাবি, ইভিএমে তৃণমূল কংগ্রেসের প্রতীকে বোতাম চাপলেও ভোট বিজেপির পক্ষে চলে যাচ্ছে (Murshidabad)।

এই অভিযোগ ছড়িয়ে পড়তেই বুথের সামনে চাঞ্চল্য তৈরি হয় (Murshidabad)। ক্ষুব্ধ ভোটাররা বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, যন্ত্রে বড় ধরনের ত্রুটি বা কারচুপির কারণেই এমনটা ঘটছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এলাকা ঘিরে ফেলা হয় যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায় (Murshidabad)।

ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা চরমে ওঠে। এই ঘটনার জেরে ওই বুথে কিছু সময়ের জন্য ভোটগ্রহণও ব্যাহত হয়। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে প্রায় একই ধরনের অভিযোগ উঠেছে নন্দীগ্রামেও। বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের ১৫১ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, ভোটাররা যাকেই ভোট দিচ্ছেন, সেই ভোট বিজেপির দিকেই চলে যাচ্ছে। এই অভিযোগ ঘিরে সেখানেও কিছু সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ রাখতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts