Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • হঠাৎ চিকিৎসকের চেম্বারে অরিজিৎ! ভাইরাল ছবি ঘিরে অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ
বিনোদন

হঠাৎ চিকিৎসকের চেম্বারে অরিজিৎ! ভাইরাল ছবি ঘিরে অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ

arijit singh
Email :2

মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাসিন্দা অরিজিৎ সিংকে সাধারণত স্কুটিতে চড়েই এলাকায় ঘুরতে দেখা যায়। কিন্তু এবার আচমকাই বহরমপুরের এক চিকিৎসকের চেম্বারে তাঁর উপস্থিতির ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জোর চর্চা (Arijit Singh)। মুহূর্তের মধ্যেই সেই ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রিয় শিল্পীকে সামনে দেখে ভক্তরা তাঁকে ঘিরে ধরেন এবং অনেকেই মোবাইলে ছবি তুলে রাখেন।

চিকিৎসকের চেম্বারে অরিজিৎকে (Arijit Singh) দেখে অনুরাগীদের একাংশের মনে প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন তাঁকে চিকিৎসকের কাছে যেতে হল? তাঁর শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনাও শুরু হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত অরিজিৎ সিং বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

তারকাখ্যাতি থাকা সত্ত্বেও অত্যন্ত সাধারণ জীবনযাপনের জন্য বরাবরই পরিচিত অরিজিৎ (Arijit Singh)। চিকিৎসকের চেম্বারেও তিনি অন্য সাধারণ মানুষের মতোই অপেক্ষা করছিলেন। ভক্তরা ছবি তোলার অনুরোধ করলে তিনি হাসিমুখেই সাড়া দেন। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, চারপাশে ভক্তদের ভিড় থাকলেও তাঁর মুখে ছিল স্বাভাবিক হাসি। এদিন তাঁর পরনে ছিল কমলা রঙের পাঞ্জাবি।

অরিজিৎ সিংয়ের (Arijit Singh) এই সহজ-সরল জীবনযাপন এবং বিনয়ী ব্যবহারই তাঁকে মানুষের আরও কাছের করে তুলেছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী হওয়া সত্ত্বেও তিনি সুযোগ পেলেই নিজের শহর জিয়াগঞ্জে ফিরে আসেন। মুম্বইয়ের ব্যস্ত জীবন ছেড়ে স্কুটিতে চেপে পাড়ার রাস্তায় ঘোরাঘুরি, ছোটবেলার বন্ধুদের সঙ্গে আড্ডা— এসবই তাঁর নিত্যদিনের অভ্যাস। তাই এলাকাবাসীর কাছে তিনি আজও ঘরের ছেলে।

কিছুদিন আগে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করে সকলকে চমকে দিয়েছিলেন অরিজিৎ। তবে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, গান ছাড়ছেন না, বরং নতুন ধরনের কাজ নিয়ে দর্শকদের সামনে ফিরবেন। সেই ঘোষণার পরই প্রকাশ পায় তাঁর নতুন গান, যা অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এবার চিকিৎসকের চেম্বারে তাঁর উপস্থিতির ছবি ঘিরে নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা। তবে তাঁর স্বাস্থ্য নিয়ে নিশ্চিত কোনও তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts