Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোটের আগেই রণক্ষেত্র দাঁতন! বিজেপি প্রার্থীর হাত ভাঙার অভিযোগে তোলপাড়
জেলা

ভোটের আগেই রণক্ষেত্র দাঁতন! বিজেপি প্রার্থীর হাত ভাঙার অভিযোগে তোলপাড়

dantan
Email :9

ভোটের ঠিক আগে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে (Dantan) উত্তেজনা চরমে পৌঁছেছে। প্রচারের শেষ দিনে বিজেপি প্রার্থী অজিত কুমার জানার ওপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তাঁর একটি হাত ভেঙে গিয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি বহু বিজেপি কর্মী-সমর্থক আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে প্রার্থীর গাড়ি ও একাধিক মোটরবাইক।

মঙ্গলবার সকালে দাঁতনে বিজেপি প্রার্থীর সমর্থনে হরিপুর থেকে একটি বড় মোটরবাইক মিছিল বের হয় (Dantan) । প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, মিছিলটি সাবড়া থেকে মোহনপুর যাওয়ার পথে আঁতলা এলাকায় পৌঁছলে হঠাৎই একদল দুষ্কৃতী হামলা চালায়। বিজেপির অভিযোগ, তৃণমূলের সমর্থিত দুষ্কৃতীরাই এই হামলার সঙ্গে জড়িত। লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে মিছিলে আক্রমণ করা হয় বলে দাবি করা হয়েছে (Dantan) ।

এই হামলায় গুরুতর জখম হন বিজেপি প্রার্থী অজিত কুমার জানা। তাঁকে দ্রুত উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়েছেন, যাঁদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। তাঁদের মোহনপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে। হামলাকারীরা প্রার্থীর গাড়ি ও সমর্থকদের মোটরবাইক ভাঙচুর করেছে বলেও অভিযোগ।

ঘটনার পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিজেপি কর্মী-সমর্থকেরা দোষীদের গ্রেফতারের দাবিতে মোহনপুর থানার সামনে এগরা-সোলপাট্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। দীর্ঘ সময় ধরে চলা এই অবরোধের জেরে এলাকায় যানজট তৈরি হয়।

বিজেপির দাবি, নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় তৃণমূল সন্ত্রাসের পথে নেমেছে। যদিও তৃণমূল এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে বড় পুলিশ বাহিনী।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts