Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • খালি পায়ে ভোট দিতে এসে চমক! কুশমণ্ডিতে নজর কাড়লেন বিজেপি প্রার্থী
জেলা

খালি পায়ে ভোট দিতে এসে চমক! কুশমণ্ডিতে নজর কাড়লেন বিজেপি প্রার্থী

bjp candidate 1
Email :4

ভোটের দিন সকালে কুশমণ্ডিতে নজর কাড়লেন বিজেপি প্রার্থী (BJP Candidate) তাপস চন্দ্র রায়। নিজের ভোটাধিকার প্রয়োগ করতে তিনি পৌঁছন কুশমণ্ডি প্রাথমিক বিদ্যালয়ের ৯১ নম্বর বুথে। সাদা পাঞ্জাবি ও গেরুয়া উত্তরীয় পরে, কপালে লাল তিলক নিয়ে তাঁকে দেখা যায়। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর খালি পায়ে বুথে প্রবেশ করা। অনেকেই বলছেন, যেন মন্দিরে পুজো দিতে যাচ্ছেন তিনি (BJP Candidate)।

সকালের দিকেই বুথে গিয়ে ভোট দেন তাপস। তাঁর এই ভিন্নধর্মী উপস্থিতি স্থানীয় ভোটারদের মধ্যে কৌতূহল তৈরি করে। এদিন সকাল থেকেই বুথে সাধারণ মানুষের ভিড় দেখা যায় (BJP Candidate)। ভোট দিয়ে বেরিয়ে নিজের জয়ের ব্যাপারে আশাবাদী শোনায় তাঁকে।

তাপস চন্দ্র রায় বলেন, এখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাকই চলছে। তবে ভোট শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যায় না। তিনি সকলকে আগে ভোট দিয়ে নেওয়ার অনুরোধ জানান। তাঁর কথায়, অনেক পরিশ্রম করেছেন দলের কর্মীরা, তাই ভাল ফলের আশা করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts