Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • প্রচারের মাঝেই দুর্ঘটনা! ময়নাগুড়ি বিজেপি প্রার্থী ডালিম রায়ের মাথায় গুরুতর চোট
জেলা

প্রচারের মাঝেই দুর্ঘটনা! ময়নাগুড়ি বিজেপি প্রার্থী ডালিম রায়ের মাথায় গুরুতর চোট

bjp flags
Email :110

ময়নাগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী (BJP Candidate) ডালিম রায় প্রচারের সময় দুর্ঘটনার কবলে পড়েছেন। সোমবার বিকেলে স্টেশন মোড় সংলগ্ন এলাকায় জনসংযোগের সময় একটি দোকানের টিনে তাঁর মাথা লেগে গুরুতর চোট লাগে। চোটের কারণে কপাল কেটে যায় এবং মুহূর্তের মধ্যেই রক্তে ভেসে যায়।

দলের কর্মী ও সমর্থকরা তড়িঘড়ি তাঁকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান (BJP Candidate)। সেখানে প্রাথমিক চিকিৎসা করা হয় এবং বর্তমানে তিনি সুস্থ আছেন।

বিজেপির জেলা কমিটির সদস্য চঞ্চল সরকার জানান, প্রচারের শেষের দিকে তিনি দোকানের বারান্দায় প্রবেশ করার সময় মাথায় আঘাত পান (BJP Candidate)। কয়েকদিন বিশ্রামে থাকতে বলা হয়েছে, তাই আপাতত প্রচার বন্ধ থাকবে। তবে খুব দ্রুতই তিনি আবার প্রচার শুরু করবেন।

ঘটনায় ময়নাগুড়ি এলাকার ভোটপ্রচার ও কর্মীদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts