Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোট অন্য দলে পড়লেই ‘কেটে পিস পিস’? বীরভূমে তৃণমূল নেতার হুমকি ঘিরে তুমুল বিতর্ক
জেলা

ভোট অন্য দলে পড়লেই ‘কেটে পিস পিস’? বীরভূমে তৃণমূল নেতার হুমকি ঘিরে তুমুল বিতর্ক

birbhum tmc leader threat
Email :4

দুয়ারে নির্বাচন, তার মধ্যেই বীরভূমের (Birbhum) লাভপুরে এক তৃণমূল নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, তিনি গ্রামবাসীদের হুমকি দিয়েছেন, কেউ যদি অন্য দলে ভোট দেয়, তবে তার পরিণতি খুব খারাপ হবে। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক (Birbhum)। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ঘটনাটি লাভপুর (Birbhum) বিধানসভার দাঁড়কা অঞ্চলের সাউগ্রাম এলাকায়। অভিযোগ অনুযায়ী, তৃণমূলের স্থানীয় নেতা ডালিম শেখ একটি দলীয় বৈঠকে এই মন্তব্য করেন। বিজেপির দাবি, ওই নেতা নাকি বলেছেন, কেউ অন্য দলে ভোট দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি ভোটারদের তালিকা প্রকাশ করে শাস্তি দেওয়ার কথাও বলা হয়েছে বলে অভিযোগ।

ভিডিওতে আরও শোনা যাচ্ছে, অন্য দলে ভোট দিলে শারীরিক হেনস্থার হুমকিও দেওয়া হয়েছে (Birbhum)। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা (Birbhum)। তিনি অভিযোগ করেছেন, বিষয়টি পুলিশকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁর দাবি, এই পরিস্থিতিতে সুষ্ঠু ভোট হওয়া কঠিন। পাশাপাশি স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না এবং শাসকদলের পক্ষেই কাজ করছে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts