Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • কার্শিয়াংয়ে অমিত শাহের বিস্ফোরক ঘোষণা! ৬ মে-তেই বদলে যাবে গোর্খাদের ভাগ্য?
রাজ্য

কার্শিয়াংয়ে অমিত শাহের বিস্ফোরক ঘোষণা! ৬ মে-তেই বদলে যাবে গোর্খাদের ভাগ্য?

amit shah m
Email :8

রাজ্যে ভোটের শেষলগ্নের প্রচারে এসে ফের বিতর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। অভিযোগ উঠেছে, তিনি আবারও বঙ্গভঙ্গ ইস্যুতে উসকানিমূলক মন্তব্য করেছেন। বৃহস্পতিবার প্রথম দফার ভোটের আগে মঙ্গলবারই শেষ হচ্ছে প্রচারপর্ব। সেই আবহে সকাল থেকেই একাধিক এলাকায় প্রচারে নামেন তিনি (Amit Shah)।

দিনের শুরুতে কার্শিয়াং বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সুকনায় সভা করেন অমিত শাহ (Amit Shah)। সেখানে বিজেপি প্রার্থী সোনম লামার সমর্থনে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি গোর্খা সম্প্রদায়ের দীর্ঘদিনের সমস্যা সমাধানের আশ্বাস দেন। তাঁর বক্তব্যে উঠে আসে গোর্খাদের উন্নয়ন ও অধিকার সংক্রান্ত একাধিক প্রতিশ্রুতি।

শাহ (Amit Shah) বলেন, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে আগামী ৬ মে গোর্খাদের সমস্যার স্থায়ী সমাধান করা হবে, যাতে প্রত্যেক গোর্খা মানুষের মুখে সন্তুষ্টির হাসি ফোটে। পাশাপাশি তিনি আরও জানান, ৩১ জুলাইয়ের মধ্যে গোর্খাদের বিরুদ্ধে থাকা সমস্ত মামলার নিষ্পত্তি করা হবে।

গোর্খাল্যান্ড দীর্ঘদিন ধরেই পাহাড়ি এলাকার একাংশের গুরুত্বপূর্ণ দাবি। সেই প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিরোধীদের একাংশের দাবি, ভোটের মুখে এই ধরনের প্রতিশ্রুতি রাজনৈতিক বার্তা হিসেবেই দেখা হচ্ছে, যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts