Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • আনন্দলোক হাসপাতালে আগুনে হাহাকার! অপারেশন চলাকালীনই ছড়াল আতঙ্ক
রাজ্য

আনন্দলোক হাসপাতালে আগুনে হাহাকার! অপারেশন চলাকালীনই ছড়াল আতঙ্ক

saltlake hospital
Email :3

সল্টলেকের আনন্দলোক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে (Fire breaks out) চাঞ্চল্য ছড়াল। হাসপাতালের দ্বিতীয় তলায় হঠাৎ করেই আগুন লাগে বলে জানা গেছে। মুহূর্তের মধ্যে গোটা ভবন ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়।

প্রথমেই হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় (Fire breaks out)। মোট ৭০ জন রোগী ভর্তি ছিলেন বলে পুলিশ জানিয়েছে, তাঁদের সবাইকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। এখনও পর্যন্ত ১৫ থেকে ২০ জন রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সব রোগীই নিরাপদে আছেন।

দমকল সূত্রে জানা গেছে, আগুন (Fire breaks out) ছড়িয়ে পড়ার আশঙ্কা এখন আর নেই। তবে ধোঁয়ায় পুরো বিল্ডিং ভরে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা জল ছিটিয়ে কাজ শুরু করেন এবং দ্রুত আগুনের উৎসস্থল চিহ্নিত করতে সক্ষম হন। হাসপাতালের কাঁচ ভেঙে ধোঁয়া বের করার কাজও চলছে।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ক্যাথ ল্যাবের একটি এয়ার কন্ডিশনার থেকেই শর্ট সার্কিট হয়ে আগুন লাগে (Fire breaks out)। সেই সময় হাসপাতালের তিন তলায় অপারেশন থিয়েটার চলছিল। জানা গেছে, সকাল থেকে একাধিক অপারেশন সম্পন্ন হলেও আরও কয়েকটি অপারেশন হওয়ার কথা ছিল। আগুন লাগার সময়ই একটি অপারেশন চলছিল বলেও জানা যাচ্ছে।

হাসপাতাল সূত্রে খবর, লিফট বন্ধ করে দ্রুত রোগীদের সরানো হয়। মোট ৪৪ জন চিকিৎসাধীন ছিলেন, তাঁদের সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালের নিজস্ব সেফটি সিস্টেম ব্যবহার করেও আগুন নেভানোর চেষ্টা করা হয়।

অন্যদিকে দমকলের প্রতিক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, প্রথমে আসা দুটি দমকল ইঞ্জিনে পর্যাপ্ত জল ছিল না। ফলে আগুন নিয়ন্ত্রণে কিছুটা দেরি হয়। তবে পরে আরও বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার খবর পেয়ে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। সূত্রের খবর, রাজ্যের মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে আসতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts