ভোটের মুখে কলকাতায় অশান্তি এড়াতে বড় অভিযান চালাল লালবাজারের গোয়েন্দা বিভাগ। সারারাত ধরে চলা তল্লাশিতে শহরের (Kolkata)বিভিন্ন এলাকা থেকে সাতজন কুখ্যাত দাগি ও ‘ট্রাবল মেকার’-কে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশের দাবি, এই ব্যক্তিরা বিভিন্ন সময় নির্বাচনের সময় অশান্তি ও সংঘর্ষে জড়িত ছিল। আদালতের তরফে তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানাও জারি করা হয়েছিল (Kolkata)। অনেকেই দীর্ঘদিন ধরে পলাতক ছিল এবং ভোটের আগে গোলমাল করার আশঙ্কা ছিল বলেই পুলিশ তাদের তালিকা তৈরি করে অভিযান চালায় (Kolkata)।
গ্রেপ্তারদের মধ্যে অন্যতম হল কার্তিক সোনকার, যাকে এলাকায় ‘খরগোশ’ নামে চেনে। উত্তর কলকাতার জোড়াবাগান ও বড়বাজার এলাকায় তার বিরুদ্ধে তোলাবাজি ও অস্ত্র নিয়ে দাপট দেখানোর অভিযোগ রয়েছে। জেল থেকে বেরিয়েও সে এলাকায় প্রভাব বজায় রেখেছিল বলে অভিযোগ। তার সঙ্গে যুক্ত ‘চ্যাপ্টা’ নামে পরিচিত অমিত সিংকেও গ্রেপ্তার করা হয়েছে।
দক্ষিণ কলকাতার (Kolkata) কসবা এলাকা থেকে ধরা পড়েছে উত্তম সাউ, যাকে ‘উচ্ছে’ নামে চেনে স্থানীয়রা। তার বিরুদ্ধে তোলাবাজি, সংঘর্ষ ও ভোটের সময় অশান্তি তৈরির একাধিক অভিযোগ রয়েছে।
মধ্য কলকাতার জোড়াসাঁকো এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে ইসতিয়াক আহমেদ, যাকে ‘মিস্টার’ নামে পরিচিতি। তার বিরুদ্ধে ছুরি হামলা, খুনের চেষ্টা ও তোলাবাজির অভিযোগ রয়েছে। ভোটের সময় অশান্তি সৃষ্টির আশঙ্কায় তাকেও আটক করা হয়েছে।
এছাড়াও তিলজলার শেখ মানোয়ার ওরফে মান্নু এবং মহম্মদ সিরাজকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বড়বাজারের আরও এক স্বঘোষিত ডন কৃষ্ণ খারোয়ারকেও পুলিশের জালে আনা হয়েছে বলে জানা গেছে।
পুলিশের এই অভিযানে শহরে ভোটের আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বার্তা দিয়েছে লালবাজার।













