Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোটের আগে বড় কড়াকড়ি! সিভিক ভলান্টিয়ারদের সরিয়ে দিল কমিশন, কেন এই সিদ্ধান্ত?
রাজ্য

ভোটের আগে বড় কড়াকড়ি! সিভিক ভলান্টিয়ারদের সরিয়ে দিল কমিশন, কেন এই সিদ্ধান্ত?

election commission a
Email :6

আসন্ন বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ রাখতে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (Election Commission)। ভোটের আর মাত্র তিন দিন বাকি থাকতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে একগুচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হয়েছে।

নতুন নির্দেশ অনুযায়ী, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদের ভোটের তিন দিন আগেই রিজার্ভ লাইনে পাঠাতে হবে। জেলা প্রশাসনকে স্পষ্টভাবে জানানো হয়েছে, নির্বাচনী প্রক্রিয়ায় তাঁদের কোনওভাবেই ব্যবহার করা যাবে না। অতীতেও এমন নির্দেশ দেওয়া হয়েছিল, এবারও সেই নিয়মই কার্যকর করা হচ্ছে (Election Commission)।

কমিশনের মতে, ভোটের সময় নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এই কর্মীরা যদি ইউনিফর্ম পরে দায়িত্বে থাকেন, তাহলে ভোটারদের উপর প্রভাব পড়তে পারে বা পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে পারে। তাই শুধু রিজার্ভ লাইনে পাঠানোই নয়, প্রয়োজনে তাঁদের কাজে লাগানো হলেও সাধারণ পোশাকে থাকতে হবে, কোনওভাবেই ইউনিফর্ম পরা যাবে না (Election Commission)।

ভোটের আগে এই নির্দেশ জারি করে কমিশন স্পষ্ট বার্তা দিতে চেয়েছে, কোনও অবস্থাতেই ভোটারদের প্রভাবিত করার সুযোগ দেওয়া হবে না। সব রাজনৈতিক দলকে সমান সুযোগ দেওয়াই তাদের লক্ষ্য।

বিরোধীদের অভিযোগ ছিল, কিছু ক্ষেত্রে সিভিক ভলান্টিয়ারদের রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়। কমিশনের এই পদক্ষেপ সেই অভিযোগের প্রেক্ষিতেই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts