আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি। তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ককে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কোচবিহারের তৃণমূল নেতা উদয়ন গুহ (WB Election)। এই আশঙ্কা প্রকাশ করে তিনি প্রশাসনের দ্বারস্থও হয়েছেন। তাঁর অভিযোগ, ভোটের আগে পরিকল্পিতভাবে শাসক দলের নেতাদের এলাকা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে (WB Election)।
সোমবার সংবাদমাধ্যমে উদয়ন গুহ জানান, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সংস্থাগুলি পরিকল্পনা করে তৃণমূলের নেতা-কর্মীদের চাপে ফেলতে চাইছে। তাঁর দাবি, একটি ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত তথাকথিত ‘সমস্যা সৃষ্টিকারী’ তালিকায় তৃণমূলের ১০ জন বিধায়কের নাম রয়েছে (WB Election)। এই তালিকা অনুযায়ী, কারা নির্বাচনের সময় অশান্তি তৈরি করতে পারে, তা চিহ্নিত করা হয়েছে বলে অভিযোগ।
এই তালিকায় কোচবিহার জেলার পরেশ অধিকারী এবং উদয়ন গুহর নামও রয়েছে বলে দাবি করা হয়েছে (WB Election)। এতে জেলায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। উদয়ন গুহর অভিযোগ, ভোটের দিন বা তার আগে সক্রিয় বিধায়কদের গ্রেপ্তার করে বা গৃহবন্দি করে এলাকা থেকে দূরে রাখার পরিকল্পনা করা হচ্ছে, যাতে তাঁরা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করতে না পারেন।
এই ঘটনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছে। সোমবার উদয়ন গুহ দিনহাটার মহকুমাশাসকের সঙ্গে দেখা করে নিজের আশঙ্কার কথা জানিয়েছেন। পাশাপাশি তৃণমূলের অভিযোগ, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বাড়ি বাড়ি মহিলাদের মধ্যে বিশেষ কার্ড বিলি করছে বিজেপি। এই নিয়েও প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে।
ভোটের আগে এই ধরনের অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এখন নজর রয়েছে, এই বিষয়ে প্রশাসন ও নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয় এবং ভোটের আগে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।












