Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • রাহুলের সভা নিয়ে বড় ধাক্কা! কলকাতায় অনুমতি না মেলায় ঝুলে গেল কর্মসূচি
জেলা

রাহুলের সভা নিয়ে বড় ধাক্কা! কলকাতায় অনুমতি না মেলায় ঝুলে গেল কর্মসূচি

rahul gandhi
Email :4

বামেদের সঙ্গে জোট না হওয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় একাই লড়াই করছে কংগ্রেস। কয়েকটি আসনে জয়ের লক্ষ্য নিয়েই জোরকদমে প্রচার চালাচ্ছেন দলীয় নেতা-কর্মীরা (Rahul Gandhi)। সেই লক্ষ্যে বারবার বাংলায় আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আগামী ২৩ এপ্রিল তাঁর ফের বাংলায় আসার কথা রয়েছে। ওইদিন কলকাতায় দুটি সভা করার পরিকল্পনা ছিল, একটি মেটিয়াবুরুজে এবং অন্যটি পার্ক সার্কাস ময়দানে। কিন্তু এখনও পর্যন্ত সেই সভার অনুমতি মেলেনি, ফলে পুরো বিষয়টি অনিশ্চিত হয়ে রয়েছে (Rahul Gandhi)।

জানা গিয়েছে, বর্তমানে নির্বাচন সংক্রান্ত সমস্ত অনুমতি নির্বাচন কমিশনের অধীনে থাকায় কলকাতা পুরসভা সরাসরি অনুমতি দিতে পারছে না। সেই কারণেই এই জটিলতা তৈরি হয়েছে। আগে পুরসভার অধীনে থাকলেও এখন কমিশনের নিয়ম মেনে অনুমতি নিতে হচ্ছে, আর সেখানেই দেরি হচ্ছে বলে জানা যাচ্ছে (Rahul Gandhi)।

তবে কংগ্রেস শিবির সূত্রে খবর, যদি শেষ মুহূর্ত পর্যন্ত অনুমতি না মেলে, তাহলে বিকল্প জায়গায় সভা করা হতে পারে। মেটিয়াবুরুজ এলাকায় যেখানে মহম্মদ আজহারউদ্দিন র‍্যালি করছেন, সেই জায়গায় সভা করার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ব্রেবোর্ন কলেজের সামনের মোড়েও সভা হতে পারে বলে ভাবা হচ্ছে।

অন্যদিকে, শ্রীরামপুরে রাহুল গান্ধীর সভার অনুমতি ইতিমধ্যেই পাওয়া গেছে। ফলে সেখানে তাঁর কর্মসূচি নিশ্চিত। দুই দফায় বাংলার ভোট হওয়ায় এবার কলকাতা এবং দক্ষিণবঙ্গের আসনগুলিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সব রাজনৈতিক দল। সেই কারণেই কলকাতায় সভা করতে চেয়েছিলেন রাহুল।

উল্লেখ্য, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বাম ও কংগ্রেস যৌথভাবে পার্ক সার্কাসে সভা করেছিল। সেই সভায় বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে একই মঞ্চে ছিলেন রাহুল গান্ধী। প্রায় দশ বছর পর ফের সেই জায়গায় সভা করার চেষ্টা করছেন তিনি, কিন্তু এবার তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts