Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • ‘মোদী চান যুবকরা শুধু রিল বানাক, পকোড়া ভাজুক!’ বিস্ফোরক আক্রমণে রাহুল গান্ধী
দেশ

‘মোদী চান যুবকরা শুধু রিল বানাক, পকোড়া ভাজুক!’ বিস্ফোরক আক্রমণে রাহুল গান্ধী

rahul gandhi
Email :2

সিবিএসই পরীক্ষার উত্তরপত্র সংক্রান্ত বিতর্ককে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সম্প্রতি তিনি সার্থক নামে এক পড়ুয়ার সঙ্গে দেখা করেন। সিবিএসইর পোর্টালে বিভিন্ন ত্রুটি ও সমস্যার বিষয়টি সামনে আনতে সার্থক এবং তার সহপাঠী নিসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তাঁদের উদ্যোগের প্রশংসা করে রাহুল বলেন, দেশের যুবসমাজই আজ সত্য সামনে আনছে।

সাক্ষাতের একটি ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করে রাহুল গান্ধী (Rahul Gandhi)। বলেন, মাত্র আঠারো বছর বয়সেই সার্থক যে সাহস ও সততার পরিচয় দিয়েছে, তা অনেক বড়দের কাছেও শিক্ষণীয়। তাঁর দাবি, দেশের প্রথম সারির বহু সংবাদমাধ্যম যে বিষয়টি তুলে ধরতে পারেনি, তা এই তরুণরা সামনে এনেছে।

রাহুলের কথায়, প্রধানমন্ত্রী চান দেশের যুবসমাজ শুধু বিনোদনমূলক কাজে ব্যস্ত থাকুক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন না তুলুক। কিন্তু বর্তমান প্রজন্ম প্রশ্ন করতে জানে এবং অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পায় না। তিনি বলেন, এই তরুণদের সাফল্য সরকারের ব্যর্থতাকেই প্রকাশ্যে এনে দিয়েছে।

দেশের যুবক-যুবতীদের প্রশংসা করে কংগ্রেস নেতা (Rahul Gandhi)। আরও বলেন, তাঁদের মধ্যে সচেতনতা, জ্ঞান এবং সত্য জানার আগ্রহ রয়েছে। এটাই তাঁদের সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যৎ প্রজন্মকে সহজে বিভ্রান্ত করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, নিট এবং সিবিএসই-সহ বিভিন্ন জাতীয় স্তরের পরীক্ষায় অনিয়মের অভিযোগ নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন রাহুল গান্ধী। এবার সিবিএসইর উত্তরপত্র বিতর্ককে সামনে রেখে তিনি ফের কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন।

সম্প্রতি সিবিএসইর নতুন অনলাইন মূল্যায়ন পদ্ধতি নিয়ে বহু ছাত্রছাত্রী ও অভিভাবক অভিযোগ জানিয়েছেন। কেউ কম নম্বর পাওয়ার দাবি করেছেন, কেউ অন্যের উত্তরপত্র পাওয়ার অভিযোগ তুলেছেন। অনেক শিক্ষার্থীর বক্তব্য, তাঁদের উত্তরপত্রের কিছু পৃষ্ঠা মূল্যায়নের সময় দেখা যায়নি। এছাড়া স্ক্যান করা উত্তরপত্র অস্পষ্ট থাকা, নম্বর গণনায় ভুল এবং পুনর্মূল্যায়ন প্রক্রিয়ায় প্রযুক্তিগত সমস্যার অভিযোগও সামনে এসেছে। এই ঘটনাগুলি নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে এবং সঠিক তদন্তের দাবিও উঠেছে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts