সোনা পাপ্পুর (Sona Pappu) বাড়ি থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই অস্ত্র কেনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতে জমা দেওয়া নথিতে তারা জানিয়েছে, বিদেশে তৈরি একটি আগ্নেয়াস্ত্র কলকাতার একটি অস্ত্রের দোকান থেকে কেনা হয়েছে।
তদন্তে জানা গিয়েছে, চলতি বছরের ১৫ জানুয়ারি ওই আগ্নেয়াস্ত্রের সঙ্গে ৫০ রাউন্ড গুলিও কেনা হয়। অভিযোগ, এই অস্ত্রটি সোনা পাপ্পুর স্ত্রীর নামে কেনা হয়েছিল। তদন্তকারীদের দাবি, সংশ্লিষ্ট দোকানের নথি ও বিল খতিয়ে দেখেই এই তথ্য সামনে এসেছে (Sona Pappu)।
তবে এই বিষয়ে সোনা পাপ্পুর স্ত্রী জানিয়েছেন, তিনি এই অস্ত্র সম্পর্কে কিছুই জানেন না। এমনকি এর কোনও বৈধ লাইসেন্সও তিনি দেখাতে পারেননি বলে দাবি তদন্তকারী সংস্থার (Sona Pappu)।
এই ঘটনার পর থেকেই অস্ত্র কেনার নিয়ম এবং তার বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে এই অস্ত্র কেনা হল এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত আরও জোরদার করেছে ইডি।













