Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • বড় ধাক্কা তৃণমূলে! হিমঘরে তিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নজরে শত শত কোটি টাকার লেনদেন
রাজ্য

বড় ধাক্কা তৃণমূলে! হিমঘরে তিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নজরে শত শত কোটি টাকার লেনদেন

tmc flags 12
Email :3

বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগকে কেন্দ্র করে তৃণমূলের দলীয় তহবিল (TMC Accounts) নিয়ে তদন্তে বড় পদক্ষেপ করল তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপাতত স্থগিত করা হয়েছে। জানা গিয়েছে, এই তিনটি অ্যাকাউন্টে মোট প্রায় চারশো চল্লিশ কোটি টাকা জমা ছিল। পাশাপাশি দলের আরও একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টও (TMC Accounts) তদন্তকারীদের নজরে রয়েছে।

প্রথমে এক তৃণমূল বিধায়কের অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার থানায় তদন্ত শুরু হয়। পরে আর্থিক লেনদেনে অনিয়মের অভিযোগ সামনে আসায় তদন্তভার নিজেদের হাতে নেয় প্রয়োগকারী সংস্থা (TMC Accounts)। তদন্তকারীদের দাবি, বিভিন্ন উৎস থেকে আসা অর্থ এবং তার ব্যবহার নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। সেই কারণেই দলীয় তহবিলের সব আর্থিক নথি খতিয়ে দেখা হচ্ছে।

সূত্রের খবর, তৃণমূলের নামে মোট উনিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট (TMC Accounts) রয়েছে। তার মধ্যে তিনটি অ্যাকাউন্টে সবচেয়ে বেশি অর্থ জমা ছিল। বর্তমানে এই তিনটি অ্যাকাউন্ট স্থগিত রাখা হয়েছে এবং বাকি অ্যাকাউন্টগুলির লেনদেনও খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে বলে দাবি করা হচ্ছে। অভিযোগ, একটি বেসরকারি উড়ান পরিষেবা সংস্থার অ্যাকাউন্টে দলীয় তহবিল থেকে বড় অঙ্কের অর্থ পাঠানো হয়েছিল। সেই অর্থ দিয়ে একটি ছোট বিমান এবং একটি হেলিকপ্টার কেনা হয়েছে বলে তদন্তকারীদের সন্দেহ। পরে সেই উড়ান পরিষেবাই ভাড়ায় ব্যবহার করা হয়েছে বলেও তদন্তে উঠে এসেছে বলে সূত্রের দাবি। এই আর্থিক লেনদেনের প্রকৃতি এবং অর্থের উৎস নিয়ে তদন্ত চলছে।

অন্যদিকে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্থগিত হওয়ার পর আদালতের দ্বারস্থ হয়েছে তৃণমূল (TMC Accounts)। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রথমে তিনটি অ্যাকাউন্ট স্থগিত করা হলেও পরে আরও কয়েকটি অ্যাকাউন্টের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। সেই কারণে অন্য অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি চেয়ে আদালতে আবেদন জানানো হয়েছে।

মামলার শুনানিতে আদালত বিশেষ আধিকারিক নিয়োগের বিষয়েও সব পক্ষের মতামত চেয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আপাতত তিনটি অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্যই আদালতে জমা দিয়েছে। আগামী শুনানিতে এই মামলায় নতুন কী নির্দেশ আসে, এখন সেদিকেই নজর রয়েছে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts