Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • এক ধাক্কায় বাদ ৭৪ লক্ষ নাম, ভোটের আগে তামিলনাড়ুতে চূড়ান্ত তালিকা ঘিরে তোলপাড়
দেশ

এক ধাক্কায় বাদ ৭৪ লক্ষ নাম, ভোটের আগে তামিলনাড়ুতে চূড়ান্ত তালিকা ঘিরে তোলপাড়

Email :4

ভোটের আবহে তামিলনাড়ুতে প্রকাশিত হল সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা (SIR)। সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্চনা পটনায়েক এই তালিকা প্রকাশ করেন। তালিকা প্রকাশের পরই সামনে এসেছে বড় তথ্য। নতুন তালিকায় বাদ পড়েছে ৭৪ লক্ষেরও বেশি নাম, যা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা (SIR)।

এসআইআর (SIR) প্রক্রিয়া ঘোষণার সময়, ২০২৫ সালের ২৭ অক্টোবর তামিলনাড়ুতে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ৬ কোটি ৪১ লক্ষ। কিন্তু সংশোধিত চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৬৭ লক্ষে। অর্থাৎ এক ধাক্কায় বিপুল সংখ্যক নাম বাদ পড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে মহিলা ভোটারের সংখ্যা পুরুষদের চেয়ে বেশি। পুরুষ ভোটার প্রায় ২ কোটি ৭০ লক্ষ হলেও মহিলা ভোটার প্রায় ২ কোটি ৮০ লক্ষ। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭ হাজার ৬১৭ জন।

বিধানসভাভিত্তিক তথ্য অনুযায়ী (SIR), সবচেয়ে বেশি ভোটার রয়েছে শোজহিনগানাল্লুর কেন্দ্রে। সেখানে ভোটার সংখ্যা ৫ লক্ষ ৩৬ হাজারের বেশি। অন্যদিকে সবচেয়ে কম ভোটার রয়েছে হারবার কেন্দ্রে, যেখানে মোট ভোটার মাত্র ১ লক্ষ ১৬ হাজারের কাছাকাছি।

চূড়ান্ত তালিকা ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (SIR)। কমিশন আরও জানিয়েছে, তালিকা প্রকাশ হলেও নাম যোগ বা বাদ দেওয়ার সুযোগ এখনও থাকছে। যাঁরা তালিকা নিয়ে অসন্তুষ্ট, তাঁরা নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। এই তালিকাকেই ভিত্তি করে তামিলনাড়ুতে আসন্ন ভোটগ্রহণ হবে।

এদিকে পশ্চিমবঙ্গ-এ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়েছে। আগে ১৪ ফেব্রুয়ারি তালিকা প্রকাশের কথা থাকলেও তা বদলে ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে। ইতিমধ্যেই গুজরাট ও কেরল-সহ একাধিক রাজ্যে সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts