Shopping cart

TnewsTnews
  • Home
  • খেলা
  • হাফসেঞ্চুরি করেই থলপতি বিজয়কে বিশেষ ট্রিবিউট! ভাইরাল ভেঙ্কটেশ আইয়ারের উদযাপন
খেলা

হাফসেঞ্চুরি করেই থলপতি বিজয়কে বিশেষ ট্রিবিউট! ভাইরাল ভেঙ্কটেশ আইয়ারের উদযাপন

thalapathy vijoy opl 2026
Email :4

তামিলনাড়ুর (Tamil Nadu) মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই একের পর এক জনকল্যাণমূলক সিদ্ধান্ত নিয়ে চর্চায় রয়েছেন থলপতি বিজয়। অভিনেতা থেকে রাজনৈতিক নেতা হয়ে ওঠা এই সুপারস্টারের জনপ্রিয়তা এখন দেশের গণ্ডি ছাড়িয়ে আরও বড় জায়গায় পৌঁছেছে। এবার তাঁর সেই জনপ্রিয়তার ছাপ দেখা গেল ক্রিকেট মাঠেও।

ধরমশালায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে দুরন্ত ইনিংস খেললেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার। আর হাফসেঞ্চুরি পূরণের পর তাঁর বিশেষ উদযাপন ঘিরেই এখন সোশাল মিডিয়ায় তুমুল চর্চা (Tamil Nadu)।

এদিন চার নম্বরে ব্যাট করতে নেমে শুরুতে খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না ভেঙ্কটেশ। প্রথম ১০ বলে মাত্র ৯ রান করেন তিনি। তবে এরপর ধীরে ধীরে ছন্দে ফেরেন। বিশেষ করে লকি ফার্গুসনের ওভারে বাউন্ডারি মারার পর থেকেই আক্রমণাত্মক হয়ে ওঠেন। পরের ৩০ বলে ৬৪ রান তুলে পাঞ্জাবের বোলারদের উপর কার্যত ঝড় তোলেন তিনি।

১৭তম ওভারে ছক্কা মেরে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন ভেঙ্কটেশ। তারপরই দু’হাত মাথার উপরে তুলে বিশেষ ভঙ্গিতে উদযাপন করেন (Tamil Nadu)। দর্শকদের অনেকেই সঙ্গে সঙ্গে বুঝে যান, এটি আসলে থলপতি বিজয়ের জনপ্রিয় স্টাইলের অনুকরণ।

২০১৭ সালে মুক্তি পাওয়া বিজয়ের জনপ্রিয় ছবি ‘মার্সাল’-এ এই একই ভঙ্গিতে দেখা গিয়েছিল তাঁকে। পরে সেই স্টাইল সোশাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়। এবার সেই একই ভঙ্গিতে মাঠে উদযাপন করে বিজয়কে শ্রদ্ধা জানালেন ভেঙ্কটেশ আইয়ার।

শেষ পর্যন্ত ৪০ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর দুরন্ত ইনিংসের পাশাপাশি বিজয়কে দেওয়া এই বিশেষ ট্রিবিউট এখন নেটদুনিয়ায় ভাইরাল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts