Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • নাগাল্যান্ডে ভয়াবহ বিস্ফোরণ! অসম রাইফেলসের গাড়ি লক্ষ্য করে হামলা, শহিদ এক জওয়ান
দেশ

নাগাল্যান্ডে ভয়াবহ বিস্ফোরণ! অসম রাইফেলসের গাড়ি লক্ষ্য করে হামলা, শহিদ এক জওয়ান

ied blast
Email :3

নাগাল্যান্ডে (Nagaland) আইইডি বিস্ফোরণে শহিদ হলেন অসম রাইফেলসের এক জওয়ান। এই ঘটনায় আহত হয়েছেন আরও চার জওয়ান। সোমবার দুপুরে সুকোভির কাছে অসম রাইফেলসের একটি গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছে প্রতিরক্ষা দপ্তর। আহতদের দ্রুত উদ্ধার করে ডিমাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, সুকোভির (Nagaland) কাছে অসম রাইফেলস প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় পাঁচশো মিটারের মধ্যে দুপুর প্রায় আড়াইটে নাগাদ বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই এক জওয়ানের মৃত্যু হয়। আহত চার জওয়ানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।

নাগাল্যান্ডের (Nagaland) পুলিশ প্রধান রূপিন শর্মা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার মধ্যে বিস্ফোরক রাখা ছিল। সেই বিস্ফোরক থেকেই এই হামলা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তা বাহিনী ও রাজ্য পুলিশ যৌথভাবে তল্লাশি চালাচ্ছে। এখনও পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

ঘটনার তীব্র নিন্দা করেছেন নাগাল্যান্ডের (Nagaland) মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, এই বিস্ফোরণ অত্যন্ত কাপুরুষোচিত কাজ। দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। রাজ্যের শান্তি ও নিরাপত্তা নষ্ট করার কোনও চেষ্টা বরদাস্ত করা হবে না বলেও তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts