Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • পদপিষ্টে একচল্লিশ মৃত্যু! নয় মাস পর মুখ খুলে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী বিজয়ের
দেশ

পদপিষ্টে একচল্লিশ মৃত্যু! নয় মাস পর মুখ খুলে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী বিজয়ের

cm vijay
Email :1

করুরের মর্মান্তিক পদপিষ্টের (Karur Stampede) ঘটনার প্রায় নয় মাস পর মুখ খুললেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা জনপ্রিয় অভিনেতা বিজয়। করুর সফরে গিয়ে তিনি ওই দুর্ঘটনা নিয়ে গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং দাবি করেন, তাঁর উপর অন্যায়ভাবে দোষ চাপানো হয়েছে।

গত বছরের সেপ্টেম্বর মাসে করুরে তাঁর দলের জনসভায় ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় একচল্লিশ জনের মৃত্যু হয় এবং শতাধিক মানুষ আহত হন। ঘটনাটি ঘিরে দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বর্তমানে এই ঘটনার তদন্ত চলছে (Karur Stampede)।

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার করুর সফরে এসে বিজয় দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন (Karur Stampede)। আবেগঘন ভাষণে তিনি বলেন, করুরের সেই ঘটনা এখনও তাঁকে কষ্ট দেয়। নিহতদের তিনি নিজের পরিবারের সদস্যের মতোই মনে করেন।

বিজয়ের বক্তব্য, জনসভায় ভিড় নিয়ন্ত্রণের সম্পূর্ণ দায়িত্ব পুলিশের ছিল (Karur Stampede)। তিনি প্রশাসনের উপর ভরসা করেছিলেন। কিন্তু দুর্ঘটনার পর সব দোষ তাঁর উপর চাপিয়ে দেওয়া হয়। এই অভিযোগ তিনি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন।

তিনি আরও দাবি করেন, সম্ভাব্য বিপদের বিষয়ে যদি আগে থেকেই তাঁর দলকে সতর্ক করা হতো, তাহলে পরিস্থিতি সামাল দেওয়ার সুযোগ ছিল। তাঁর অভিযোগ, প্রশাসনের গাফিলতির কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।

নিহতদের স্মৃতির উদ্দেশে বিজয় জানান, তাঁদের সম্মানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। তিনি বলেন, করুরের সেই ঘটনার স্মৃতি কোনও দিন তাঁর মন থেকে মুছে যাবে না এবং নিহতদের পরিবারের পাশে তাঁর সরকার সবসময় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts