Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • ফলাফল পুরো ঘোষণার আগেই চমক! এগিয়ে বিজেপি, লাড্ডুতে ভাসছে রাজ্য
রাজ্য

ফলাফল পুরো ঘোষণার আগেই চমক! এগিয়ে বিজেপি, লাড্ডুতে ভাসছে রাজ্য

bengal election bjp
Email :3

বেলা গড়াতেই ভোটের ট্রেন্ড অনেকটাই স্পষ্ট হয়ে ওঠে। প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫৩টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে বিজেপি। তৃণমূল এগিয়ে ১০৯টি আসনে (Bengal Election Result)। বামফ্রন্ট এবং কংগ্রেস দুটি করে আসনে এগিয়ে আছে। এই ট্রেন্ড সামনে আসতেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী-সমর্থকদের উল্লাস চোখে পড়েছে। শুরু হয়েছে গেরুয়া আবির খেলা।

শুধু উল্লাসই নয়, মিষ্টির দোকানগুলোতেও ভিড় বেড়ে গেছে। লাড্ডুর চাহিদা হঠাৎ করে অনেকটাই বেড়েছে। বিক্রেতারা বলছেন, সব দলের কথা ভেবে নানা ধরনের মিষ্টি তৈরি রাখা হয়েছিল। কিন্তু দুপুরের পর থেকেই লাড্ডুর চাহিদা সবচেয়ে বেশি। তাই অনেক জায়গায় অন্য মিষ্টির রং বদলে গেরুয়া করা হচ্ছে (Bengal Election Result)।

শিবপুরের ব্যাতাইতলার একটি মিষ্টির দোকানের কর্ণধার সৈকত পাল জানান, ভোটের ফলের দিকে তাকিয়ে তৃণমূল ও বিজেপির প্রতীক আঁকা মিষ্টি আগে থেকেই বানানো ছিল। কিন্তু এখন লাড্ডুর জন্য ক্রেতাদের ভিড় বাড়ছে। অনেকেই শুধু লাড্ডুই খুঁজছেন (Bengal Election Result)।

আরও এক দোকানদার বলেন, গেরুয়া রঙের মিষ্টির চাহিদা খুব বেশি। তাই রাতারাতি বেশ কিছু মিষ্টিতে গেরুয়া রং মেশানো হচ্ছে।

এদিকে বিভিন্ন জেলায় বিজেপি প্রার্থীদের ব্যবধান বাড়তে দেখা যাচ্ছে। উত্তর ২৪ পরগনা, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং উত্তরবঙ্গের বেশ কিছু আসনে বিজেপি প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে আছেন। কলকাতাতেও বিজেপির ভালো ফলের ইঙ্গিত মিলছে।

এরপর থেকেই বিভিন্ন জায়গায় লাড্ডু বিতরণ শুরু হয়ে গেছে। বিজেপি নেতা-কর্মীরা আনন্দ ভাগ করে নিতে পথে নেমেছেন। ভবানীপুর কেন্দ্রেও লাড্ডু বিলির ছবি সামনে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts