Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • বিদেশে গুলি চলল, নাম জড়াল কপিলের! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দাবি
বিদেশ

বিদেশে গুলি চলল, নাম জড়াল কপিলের! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দাবি

kapil Sharma cafe 1
Email :5

কানাডার একটি ক্যাফে ও বারে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে (Kapil Sharma Cafe)। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হয়েছে, এই ঘটনার দায় স্বীকার করেছে একটি কুখ্যাত গ্যাং। তাদের দাবি, সারে এলাকায় একটি চা ক্যাফেতে রাতে এই গুলি চালানো হয়। ওই ক্যাফের পাশেই কপিল শর্মার একটি ক্যাফে (Kapil Sharma Cafe) রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় নিজেদের ওই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি এই ঘটনার দায় নিয়েছেন। তাদের দাবি, এটি পরিকল্পিত হামলা ছিল (Kapil Sharma Cafe)। একই সঙ্গে তারা সরাসরি হুমকিও দিয়েছে। তাদের বক্তব্য, এই হামলা শুধু ওই ক্যাফের জন্য নয়, কপিল শর্মার জন্যও সতর্কবার্তা।

পোস্টে আরও বলা হয়েছে, তাদের দাবি না মানা হলে ভবিষ্যতে আরও বড় পদক্ষেপ নেওয়া হতে পারে। এমনকি কপিল শর্মার ক্যাফে বা তাঁর বাড়িকেও টার্গেট করা হতে পারে বলে হুমকি দেওয়া হয়েছে (Kapil Sharma Cafe)। তারা জানিয়েছে, এর আগে মধ্যস্থতার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সফল হয়নি।

এই ঘটনার সত্যতা এখনও সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ঘিরে ইতিমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts