Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • প্রচারে ঝড় তুলেও পিছিয়ে! মানিকতলায় শ্রেয়া পান্ডের ভাগ্যে কী হচ্ছে?
রাজ্য

প্রচারে ঝড় তুলেও পিছিয়ে! মানিকতলায় শ্রেয়া পান্ডের ভাগ্যে কী হচ্ছে?

shreya pandey
Email :2

প্রচারে শুরু থেকেই ঝড় তুলেছিলেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁর বাবা বহুবারের বিধায়ক ছিলেন, মন্ত্রীও ছিলেন (Shreya Pandey)। এবার সেই পরিবারের মেয়েই লড়ছেন মানিকতলা কেন্দ্র থেকে। কথা হচ্ছে শ্রেয়া পান্ডেকে নিয়ে। এই প্রথমবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

শ্রেয়ার (Shreya Pandey) বাবা সাধন পান্ডে ১৯৮৫ সাল থেকে বিধায়ক হন। তারপর একাধিকবার তিনি জয়ী হয়েছেন। প্রথমে কংগ্রেসের হয়ে এবং পরে তৃণমূলের হয়ে দীর্ঘদিন বিধায়ক ছিলেন। তাঁর মৃত্যুর পর উপনির্বাচনে জিতে আসেন তাঁর স্ত্রী সুপ্তি পান্ডে। সেই সময় থেকেই আলোচনা ছিল, ভবিষ্যতে এই আসনে পরিবারের কেউ প্রার্থী হতে পারেন।

এবার সেই মানিকতলা কেন্দ্রেই প্রার্থী করা হয়েছে শ্রেয়া পান্ডেকে (Shreya Pandey)। শুরু থেকেই তিনি আত্মবিশ্বাসী ছিলেন। প্রচারের সময় তিনি বলেছিলেন, এই মাটিতে তিনি লড়ছেন এবং বিরোধীরা শুধু প্রচারেই সীমাবদ্ধ।

কিন্তু ফলের ট্রেন্ডে অন্য ছবি দেখা যাচ্ছে। সকালের দিকে তিনি এগিয়ে থাকলেও পরে পিছিয়ে পড়েছেন। দ্বিতীয় রাউন্ডের শেষে প্রায় এক হাজার ভোটে পিছিয়ে যান শ্রেয়া পান্ডে। অন্যদিকে বিজেপি প্রার্থী তাপস রায় চতুর্থ রাউন্ডের শেষে তিন হাজার সাতশোর বেশি ভোটে এগিয়ে যান। পঞ্চম রাউন্ডের শেষে সেই ব্যবধান আরও বেড়ে প্রায় তিন হাজার আটশোর কাছাকাছি পৌঁছয় (Shreya Pandey)।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেটাই দেখার। মানিকতলার এই লড়াই ইতিমধ্যেই বেশ জমে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts