Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • গণনার আগে কালীঘাটে জরুরি বৈঠক, মমতা-অভিষেকের আলোচনায় বড় কৌশল?
রাজ্য

গণনার আগে কালীঘাটে জরুরি বৈঠক, মমতা-অভিষেকের আলোচনায় বড় কৌশল?

mamata and abhishek editted
Email :1

কাউন্টিং এজেন্টদের বৈঠকের আগেই কালীঘাটে (Kalighat) মুখোমুখি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুরে অভিষেক কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে যান। দলীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যজুড়ে স্ট্রংরুমের পরিস্থিতি, নজরদারি এবং গণনার দিনের প্রস্তুতি নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে।

শনিবার বিকেল চারটেয় কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Kalighat)। সেই বৈঠকের আগে দলের পক্ষ থেকে কোনও নির্দিষ্ট নির্দেশ বা বার্তা আসে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন তৃণমূল কর্মীরা। জানা গিয়েছে, এই বৈঠকে কাউন্টিং এজেন্টদের পাশাপাশি জেলা নেতৃত্বের অনেকেই থাকতে পারেন।

দলীয় সূত্রের খবর, গণনার শেষ পর্যন্ত এজেন্টদের সতর্ক থাকার বার্তা দেওয়া হবে। কোনও পরিস্থিতিতে যেন তাঁরা বিচলিত না হন, সেই নির্দেশও দেওয়া হতে পারে। এর আগেও অভিষেক ভার্চুয়াল বৈঠক করেছেন, তবে গণনার আগে এই বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিকে ভোটের পর রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির খবর সামনে আসছে। এই পরিস্থিতিতে তৃণমূল কর্মী ও সমর্থকদের শান্ত থাকার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেউ আক্রমণ করলেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে আইন নিজের হাতে না নেওয়ার জন্য তিনি সকলকে সতর্ক করেছেন (Kalighat)।

অন্যদিকে কলকাতার একাধিক স্ট্রংরুমের সামনে উত্তেজনার ছবি দেখা গিয়েছে। তৃণমূল ও বিজেপির মধ্যে সরাসরি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। এর পর নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts