Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • ‘ওই প্রাসাদে গরিবদের রাখব’! বিধানসভায় শুভেন্দুর বিস্ফোরক হুঁশিয়ারি
রাজ্য

‘ওই প্রাসাদে গরিবদের রাখব’! বিধানসভায় শুভেন্দুর বিস্ফোরক হুঁশিয়ারি

cm suvendu adhikari 9
Email :3

বিধানসভায় দাঁড়িয়ে দুর্নীতি, সম্পত্তি এবং বেআইনি অর্থ লেনদেন নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মঙ্গলবার অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকেই ছাড়া হবে না। প্রয়োজনে সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামও করা হবে।

রাজ্যের আয় এবং রাজস্ব বৃদ্ধির প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী CM Suvendu Adhikari) দাবি করেন, আগের তুলনায় এখন সরকারি কোষাগারে অনেক বেশি অর্থ জমা পড়ছে। বিভিন্ন খাত থেকে রাজস্ব সংগ্রহের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, অতীতে যে অর্থ সরকারের কাছে আসার কথা ছিল, তার বড় অংশ অন্য পথে চলে যেত বলে অভিযোগ রয়েছে।

এরপরই মুখ্যমন্ত্রী CM Suvendu Adhikari) জানান, দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে নতুন আইন আনার প্রস্তুতি চলছে। বিধানসভায় প্রয়োজনীয় অনুমোদন মিললে চলতি অধিবেশনেই সেই বিল আনা হতে পারে। তাঁর কথায়, শুধু গ্রেফতার নয়, বেআইনিভাবে অর্জিত সম্পত্তির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বক্তব্যের এক পর্যায়ে তিনি CM Suvendu Adhikari) আমতলা এবং কালীঘাট এলাকার কিছু প্রাসাদোপম বাড়ির প্রসঙ্গ তোলেন। যদিও কারও নাম সরাসরি উল্লেখ করেননি, তবু তাঁর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, যদি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়, তাহলে সেখানে শহরের ফুটপাত বা ফ্লাইওভারের নিচে বসবাসকারী অসহায় মানুষদের থাকার ব্যবস্থা করা যেতে পারে।

এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, মুখ্যমন্ত্রী কাদের উদ্দেশে এই বার্তা দিলেন। অন্যদিকে, শাসক শিবিরের নেতাদের একাংশও দুর্নীতি সংক্রান্ত তথ্য থাকলে প্রশাসনকে তা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

জবাবে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, কোনও ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে যদি নির্দিষ্ট তথ্যপ্রমাণ পাওয়া যায়, তাহলে সরকার আইন মেনে ব্যবস্থা নেবে। তাঁর এই মন্তব্যের পর রাজ্যের রাজনৈতিক অন্দরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts