Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • আচমকা কালবৈশাখীর সতর্কতা! বিকেলের পর বদলে যাবে বাংলার আবহাওয়া
রাজ্য

আচমকা কালবৈশাখীর সতর্কতা! বিকেলের পর বদলে যাবে বাংলার আবহাওয়া

kalboishakhi
Email :4

শনিবার বিকেল থেকেই আচমকা বদলে যেতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া (Bengal Weather)। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় শনিবার দুপুর পর্যন্ত আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে বিকেলের পর বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। সন্ধ্যার দিকে শহর কলকাতার একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস (Bengal Weather)।

জঙ্গলমহল, বাঁকুড়া এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বিকেলের পর আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সারাদিন গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর সন্ধ্যার দিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে (Bengal Weather)।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। কিছু এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে।

দক্ষিণ ২৪ পরগনা ও সমুদ্র উপকূল সংলগ্ন এলাকাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্রের দিকে দমকা হাওয়া বইতে পারে বলে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে।

নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতেও দিনের শেষে বজ্রঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়বে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়াবিদদের মতে, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শনিবার বিকেলের পর ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts