Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • কালবৈশাখীর দাপট! নির্বাচনের দিনেই কি ভেস্তে যাবে ভোটের পরিকল্পনা?
রাজ্য

কালবৈশাখীর দাপট! নির্বাচনের দিনেই কি ভেস্তে যাবে ভোটের পরিকল্পনা?

kalboishakhi
Email :2

মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি হয়েছে (Weather Update)। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও নদিয়ায় হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং সেখানে হলুদ সতর্কতা জারি রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে টানা ঝড়বৃষ্টি চলবে (Weather Update)। উত্তরপ্রদেশ থেকে উত্তর-পশ্চিম বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা বিহার, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। এর পাশাপাশি উত্তর-পূর্ব ও পূর্ব ভারতে ওয়েস্টার্লি জেট স্ট্রিম সক্রিয় থাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা আরও বাড়ছে।

আগামী চার দিন উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং প্রবল বজ্রপাতের সম্ভাবনাও থাকছে। উত্তরবঙ্গের পাঁচটি জেলা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে নির্বাচনের দিন বুধবারকে ঘিরে (Weather Update)। সেই দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমান ও আশপাশের জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts